Genesis 29:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইয়াকুব রাহেলাকে বেশি মহব্বত করতেন, এজন্য তিনি জবাবে বললেন, আপনার কনিষ্ঠা কন্যা রাহেলার জন্য আমি সাত বছর আপনার গোলামীর কাজ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাকোব রাহেলের প্রেমে পড়ে গেলেন এবং তিনি বললেন, “আপনার ছোটো মেয়ে রাহেলের জন্য আমি সাত বছর আপনার কাছে কাজ করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাকোব রাহেলকে ভাল বাসিতেন, এজন্য তিনি উত্তর করিলেন, আপনার কনিষ্ঠা কন্যা রাহেলের জন্য আমি সাত বৎসর আপনার দাস্যকর্ম্ম করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাকোব রাহেলকে ভালবাসিতেন, এই জন্য তিনি উত্তর করিলেন, আপনার কনিষ্ঠা কন্যা রাহেলের জন্য আমি সাত বৎসর আপনার দাস্যকর্ম করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাকোব রাহেলকে ভালবাসতেন বলে তিনি বললেন, “আপনার ছোট মেয়ে রাহেলের জন্য সাত বছর আমি আপনার কাজ করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াকুব রাহেলাকে ভালবাসতেন বলে তিনি বললেন, “আপনার ছোট মেয়ে রাহেলার জন্য সাত বছর আমি আপনার কাজ করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোব রাহেলকে ভালবেসে ছিলেন, তাই তিনি বললেন, আপনার ছোট মেয়ে রাহেলের জন্য আমি সাত বছর আপনার কাজ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোব রাহেলকে ভালোবাসল| যাকোব লাবনকে বলল, “আমি সাত বছর কাজ করব যদি আপনি আমাকে আপনার কনিষ্ঠা কন্যা রাহেলকে বিয়ে করতে দেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাকোব রাহেলকে ভালবাসতেন, এজন্য তিনি উত্তর করলেন, “আপনার ছোট মেয়ে রাহেলের জন্য আমি সাত বছর আপনার দাসের কাজ করব।”