Genesis 29:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লাবন বললেন, অন্য পাত্রকে দান করার চেয়ে তোমাকে দান করা উত্তম বটে; আমার কাছে থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লাবন বললেন, “তাকে অন্য কোনও পুরুষের হাতে তুলে দেওয়ার পরিবর্তে বরং তোমাকে দেওয়াই ভালো। আমার সঙ্গে তুমি এখানেই থাকো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লাবন কহিলেন, অন্য পাত্রকে দান করা অপেক্ষা তোমাকে দান করা উত্তম বটে; আমার নিকটে থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লাবন কহিলেন, অন্য পাত্রকে দান করা অপেক্ষা তোমাকে দান করা উত্তম বটে; আমার নিকটে থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লাবন বললেন, “রাহেলকে অন্য কোন লোকের হাতে দেবার চেয়ে তোমার হাতে দেওয়াই ভাল। তুমি আমার কাছেই থাক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লাবন বললেন, “রাহেলাকে অন্য কোন লোকের হাতে দেবার চেয়ে তোমার হাতে দেওয়াই ভাল। তুমি আমার কাছেই থাক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লাবণ বললেন, অন্য কোন পাত্রের চেয়ে তোমার হাতেই ওকে দেওয়া ভাল। তাহলে তুমি আমার কাছেই থাক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লাবন বললেন, “অন্য কারও সঙ্গে বিয়ে হওয়ার থেকে তোমার সঙ্গে বিয়ে হওয়াটা ওর পক্ষে মঙ্গল হবে| তাই আমাদের সঙ্গে থেকে যাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লাবন বললেন, “অন্য পাত্রকে দান করার থেকে তোমাকে দান করা ভালো বটে; আমার কাছে থাক।”