Genesis 29:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইয়াকুব লাবনকে বললেন, আমার নিয়মিত কাল সমপূর্ণ হল, এখন আমার স্ত্রী আমাকে দিন, আমি তার কাছে গমন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যাকোব লাবনকে বললেন, “আমার স্ত্রীকে আমার হাতে তুলে দিন। আমার সময় সম্পূর্ণ হয়েছে, আর আমি তাকে প্রণয়জ্ঞাপন করতে চাই। ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাকোব লাবনকে কহিলেন, আমার নিয়মিত কাল সম্পূর্ণ হইল, এখন আমার ভার্য্যা আমাকে দিউন, আমি তাহার কাছে গমন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাকোব লাবনকে কহিলেন, আমার নিয়মিত কাল সম্পূর্ণ হইল, এখন আমার স্ত্রী আমাকে দিউন, আমি তাহার কাছে গমন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যাকোব লাবনকে বললেন, “আমার কাজের মেয়াদ শেষ হয়ে গেছে। যাঁর জন্য আমি কাজ করেছি এবার তাঁকে আমার হাতে তুলে দিন যেন তাঁকে নিয়ে আমি বাস করতে পারি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইয়াকুব লাবনকে বললেন, “আমার কাজের মেয়াদ শেষ হয়ে গেছে। যাঁর জন্য আমি কাজ করেছি এবার তাঁকে আমার হাতে তুলে দিন যেন তাঁকে নিয়ে আমি বাস করতে পারি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে যাকোব লাবণকে বললেন, আমার কাজের মেয়াদ শেষ হয়েছে, এবার আমার ভাবী বধূর সঙ্গে আমার বিবাহের আয়োজন করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাত বছর পর যাকোব লাবনকে বলল, “রাহেলকে আমায় দিন, আমি তাকে বিয়ে করব| আপনার কাছে পরিশ্রম করার মেযাদ শেষ হয়েছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যাকোব লাবণকে বললেন, “আমার নিয়মিত কাল সম্পূর্ণ হল, এখন আমার স্ত্রী আমাকে দিন, আমি তার কাছে যাব।”