Genesis 29:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সন্ধ্যাকালে তিনি তাঁর কন্যা লেয়াকে তাঁর কাছ এনে দিলেন আর ইয়াকুব তাঁর কাছে গমন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সন্ধ্যাবেলায়, তিনি তাঁর মেয়ে লেয়াকে এনে তাঁকে যাকোবের কাছে পৌঁছে দিলেন এবং যাকোব তাঁকে প্রণয়জ্ঞাপন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সন্ধ্যাকালে তিনি আপন কন্যা লেয়াকে লইয়া তাঁহার নিকট আনিয়া দিলেন, আর যাকোব তাঁহার কাছে গমন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সন্ধ্যাকালে তিনি আপন কন্যা লেয়াকে লইয়া তাঁহার নিকট আনিয়া দিলেন, আর যাকোব তাঁহার কাছে গমন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে রাত হলে তিনি তাঁর মেয়ে লেয়াকে যাকোবের কাছে দিয়ে আসলেন, আর যাকোবও তাঁর সংগে থাকলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে রাত হলে তিনি তাঁর মেয়ে লেয়াকে ইয়াকুবের কাছে দিয়ে আসলেন, আর ইয়াকুবও তাঁর সংগে থাকলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সন্ধ্যা হলে তিনি তাঁর কন্যা লেয়াকে এনে যাকোবের হাতে সম্প্রদান করলেন। যাকোব তাঁকে বধূরূপে গ্রহণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই রাত্রে লাবন তাঁর কন্যা লেয়াকে যাকোবের কাছে নিয়ে এলেন| যাকোব ও লেয়া যৌন সহবাস করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সন্ধ্যাবেলায় তিনি নিজের মেয়ে লেয়াকে নিয়ে তাঁর কাছে এনে দিলেন, আর যাকোব তাঁর কাছে গেলেন।