Genesis 29:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি এর বিয়ের সপ্তাহটি পূর্ণ করো; পরে আরও সাত বছর আমার গোলামীর কাজ স্বীকার করবে, সেজন্য আমরা রাহেলাকেও তোমায় দান করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই মেয়েটির দাম্পত্য-সপ্তাহ সম্পূর্ণ করো; আরও সাত বছর কাজ করার পরিবর্তে পরে আমরা ছোটো মেয়েটিকেও তোমার হাতে তুলে দেব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ইহার সপ্তাহ পূর্ণ কর; পরে আরও সাত বৎসর আমার দাস্যকর্ম্ম স্বীকার করিবে, সেজন্য আমরা উহাকেও তোমাকে দান করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ইহার সপ্তাহ পূর্ণ কর; পরে আরও সাত বৎসর আমার দাস্যকর্ম স্বীকার করিবে, সেই জন্য আমরা উহাকেও তোমাকে দান করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি এই বিয়ের উৎসব-সপ্তাটা পার হতে দাও। তারপর অন্য মেয়েটিকেও তোমাকে দেওয়া হবে। তবে তার জন্য তোমাকে আরও সাত বছর আমার কাজ করতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি এই বিয়ের উৎসব-সপ্তাটা পার হতে দাও। তারপর অন্য মেয়েটিকেও তোমাকে দেওয়া হবে। তবে তার জন্য তোমাকে আরও সাত বছর আমার কাজ করতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি সপ্তাহকাল এর সঙ্গে বসবাস কর, তাহলে আরও সাতবছর আমার কাজ করার শর্তে আমার ঐ মেয়েটিকেও তোমার হাতে সঁপে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু বিবাহ উৎসবের পুরো সপ্তাহটা কাটাও আর আমি রাহেলের সঙ্গে তোমার বিয়ে দেব| কিন্তু তুমি আরও সাতবছর আমার সেবা করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি এর সপ্তাহ পূর্ণ কর; পরে আর সাত বছর আমার দাসের কাজ স্বীকার করবে, সেজন্য আমরা ওকেও তোমাকে দান করব।”