Genesis 29:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই স্থানে পালগুলোকে একত্র করা হলে পর লোকে কূপের মুখ থেকে পাথরখানি সরিয়ে ভেড়াগুলোকে পানি পান করাতো, পরে পুনর্বার কূপের মুখে যথাস্থানে সেই পাথরটি রাখতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সবকটি পাল যখন সেখানে একত্রিত হত, তখন মেষপালকেরা কুয়োর মুখ থেকে সেই পাথরটি সরিয়ে মেষদের জলপান করাতো। পরে তারা আবার কুয়োর মুখে যথাস্থানে পাথরটি বসিয়ে দিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই স্থানে পাল সকল একত্র করা হইলে লোকে কূপের মুখ হইতে প্রস্তরখান সরাইয়া মেষগণকে জল পান করাইত, পরে পুনর্ব্বার কূপের মুখে যথাস্থানে সেই প্রস্তর রাখিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই স্থানে পাল সকল একত্র করা হইলে লোকে কূপের মুখ হইতে প্রস্তরখানি সরাইয়া মেষগণকে জল পান করাইত, পরে পুনর্বার কূপের মুখে যথাস্থানে সেই প্রস্তর রাখিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন সমস্ত ভেড়ার পাল জড়ো হত তখন রাখালেরা কূয়ার মুখ থেকে পাথরটা সরিয়ে দিয়ে ভেড়াগুলোকে জল খাওয়াত। তারপর পাথরটা আবার কূয়ার মুখে বসিয়ে রাখত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন সমস্ত ভেড়ার পাল জড়ো হত তখন রাখালেরা কূয়ার মুখ থেকে পাথরটা সরিয়ে দিয়ে ভেড়াগুলোকে পানি খাওয়াত। তারপর পাথরটা আবার কূয়ার মুখে বসিয়ে রাখত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কূপটির মুখে মস্ত বড় একটা পাথর চাপা দেওয়া ছিল। সেখানে সব ভেড়ার পাল একত্র করা হলে মেষপালকেরা কূপের মুখ থেকে সেই পাথরখানা সরিয়ে ভেড়াদের জল খাওয়াতো, তার পর আবার সেই পাথরটি কূপের মুখে যথাস্থানে রেখে দিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পালের সব মেষ জড়ো হলে মেষপালকরা কূপের মুখ থেকে পাথরটা গড়িয়ে দিতো| তখন সব মেষরা জল পান করত| মেষদের জল পান শেষ হলে মেষপালকরা সেই পাথরটা আবার যথাস্থানে গড়িয়ে দিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই জায়গায় পাল সকল জড়ো করা হলে লোকে কুয়োর মুখ থেকে পাথরখানা সরিয়ে ভেড়াদের জল পান করাত, পরে আবার কুয়োর মুখে সঠিক জায়গায় সেই পাথর রাখত।