Genesis 29:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইয়াকুব রাহেলার কাছেও গমন করলেন এবং লেয়ার চেয়ে রাহেলাকে বেশি ভালবাসলেন। তিনি আরও সাত বছর লাবনের কাছে গোলামীর কাজ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাকোব রাহেলকেও প্রণয়জ্ঞাপন করলেন, এবং লেয়াকে তিনি যত না ভালোবাসতেন, রাহেলকে সে তুলনায় অনেক বেশি ভালোবাসতেন। আর তিনি লাবনের জন্য আরও সাত বছর কাজ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি রাহেলের কাছেও গমন করিলেন, এবং লেয়া অপেক্ষা রাহেলকে অধিক ভাল বাসিলেন; এবং আর সাত বৎসর লাবনের নিকট দাস্যকর্ম্ম করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি রাহেলের কাছেও গমন করিলেন, এবং লেয়া অপেক্ষা রাহেলকে অধিক ভালবাসিলেন; এবং আর সাত বৎসর লাবনের নিকট দাস্যকর্ম করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাকোব রাহেলের সংগেও থাকলেন। তিনি লেয়ার চেয়ে রাহেলকে বেশী ভালবাসতেন। এর পর তিনি আরও সাত বছর লাবনের অধীনে কাজ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াকুব রাহেলার সংগেও থাকলেন। তিনি লেয়ার চেয়ে রাহেলাকে বেশী ভালবাসতেন। এর পর তিনি আরও সাত বছর লাবনের অধীনে কাজ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোব রাহেলের সঙ্গে মিলিত হলেন এবং লেয়ার চেয়ে রাহেলের প্রতিই বেশি অনুরক্ত হলেন। তিনি আরও সাতবছর লাবণের দাস্যবৃত্তি করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং যাকোব রাহেলের সঙ্গেও যৌন সহবাস করলেন| আর যাকোব রাহেলকে লেয়ার থেকেও বেশী ভালবাসত| যাকোব লাবনের জন্য আরও সাত বছর পরিশ্রম করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তিনি রাহেলের কাছেও গেলেন এবং লেয়ার থেকে রাহেলকে বেশি ভালবাসলেন এবং আরও সাত বছর লাবনের কাছে দাসের কাজ করলেন।