Genesis 29:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদ লেয়াকে অবহেলা করা হচ্ছে দেখে তাঁর গর্ভ মুক্ত করলেন কিন্তু রাহেলা বন্ধ্যা হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু যখন দেখলেন যে লেয়া ভালোবাসা পাচ্ছেন না, তখন তিনি তাঁকে গর্ভধারণের ক্ষমতা দিলেন, কিন্তু রাহেল নিঃসন্তান রয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভু লেয়াকে অবজ্ঞাতা দেখিয়া তাঁহার গর্ভ মুক্ত করিলেন, কিন্তু রাহেল বন্ধ্যা হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভু লেয়াকে অবজ্ঞাতা দেখিয়া তাঁহার গর্ভ মুক্ত করিলেন, কিন্তু রাহেল বন্ধ্যা হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লেয়াকে অবহেলা করা হচ্ছে দেখে সদাপ্রভু তাঁকে গর্ভধারণ করবার ক্ষমতা দিলেন, কিন্তু রাহেল বন্ধ্যা হয়ে রইলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লেয়াকে অবহেলা করা হচ্ছে দেখে মাবুদ তাঁকে গর্ভধারণ করবার ক্ষমতা দিলেন, কিন্তু রাহেলা বন্ধ্যা হয়ে রইলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর লেয়াকে উপেক্ষিতা দেখে তাঁকে সন্তানবতী করলেন কিন্তু রাহেল বন্ধ্যা হয়ে থাকলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু দেখলেন যে যাকোব লেয়ার থেকে রাহেলকে বেশী ভালবাসে| তাই প্রভু লেয়াকে সন্তান প্রসবের জন্য সক্ষম করলেন| কিন্তু রাহেলের সন্তান হল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সদাপ্রভু লেয়াকে অবজ্ঞা করা দেখে তাঁর গর্ভ মুক্ত করলেন, কিন্তু রাহেল বন্ধ্যা হলেন।