Genesis 29:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লেয়া গর্ভবর্তী হয়ে পুত্র প্রসব করলেন ও তার নাম রূবেণ (পুত্রকে দেখ) রাখলেন; কেননা তিনি বললেন, মাবুদ আমার দুঃখ দেখেছেন; এখন আমার স্বামী আমাকে ভালবাসবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেয়া অন্তঃসত্ত্বা হলেন এবং একটি ছেলের জন্ম দিলেন। তিনি তাঁর নাম রাখলেন রূবেণ, কারণ তিনি বললেন, “সদাপ্রভু আমার দুর্দশা দেখেছেন বলেই এমনটি ঘটেছে। এখন নিশ্চয় আমার স্বামী আমাকে ভালোবাসবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লেয়া গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিলেন, ও তাহার নাম রূবেণ [পুত্রকে দেখ] রাখিলেন; কেননা তিনি কহিলেন, সদাপ্রভু আমার দুঃখ দেখিয়াছেন; এখন আমার স্বামী আমাকে ভাল বাসিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লেয়া গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিলেন ও তাহার নাম রূবেণ [পুত্রকে দেখ] রাখিলেন; কেননা তিনি কহিলেন, সদাপ্রভু আমার দুঃখ দেখিয়াছেন; এখন আমার স্বামী আমাকে ভালবাসিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লেয়া গর্ভবতী হলেন এবং তাঁর একটি ছেলে হল। তিনি ছেলেটির নাম রাখলেন রূবেণ (যার মানে “ঐ দেখ, একটি ছেলে”), কারণ তিনি বলেছিলেন, “সদাপ্রভু আমার দুঃখ দেখেছেন, তাই এখন থেকে আমার স্বামী নিশ্চয়ই আমাকে ভালবাসবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লেয়া গর্ভবতী হলেন এবং তাঁর একটি ছেলে হল। তিনি ছেলেটির নাম রাখলেন রূবেণ (যার মানে “ঐ দেখ, একটি ছেলে”), কারণ তিনি বলেছিলেন, “মাবুদ আমার দুঃখ দেখেছেন, তাই এখন থেকে আমার স্বামী নিশ্চয়ই আমাকে ভালবাসবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিছুদিন পরে লেয়া একটি পুত্রসন্তানের জননী হলেন। তার নাম রাখলেন রূবেণ (পুত্র দর্শন কর)। তিনি বললেন, প্রভু পরমেশ্বর আমার দুর্দশা দূর করেছেন, এবার আমি আমার স্বামীর ভালবাসা পাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেয়া এক পুত্রের জন্ম দিলেন| তিনি তার নাম রাখলেন রূবেণ| লেয়া তার এই নাম দিলেন কারণ তিনি বললেন, “প্রভু আমার কষ্ট সকল দেখেছেন| আমার স্বামী আমায় ভালবাসেন না| তাই এবার আমার স্বামী আমায় ভালবাসতেও পারেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর লেয়া গর্ভবতী হয়ে ছেলের জন্ম দিলেন ও তার নাম রুবেন [ছেলেকে দেখ] রাখলেন; কারণ তিনি বললেন, “সদাপ্রভু আমার দুঃখ দেখেছেন; এখন আমার স্বামী আমাকে ভালবাসবেন।”