Genesis 29:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার তিনি গর্ভবতী হয়ে পুত্র প্রসব করে বললেন, এবার আমার স্বামী আমাতে আসক্ত হবেন, কেননা আমি তাঁর জন্য তিনটি পুত্র প্রসব করেছি; অতএব তার নাম লেবি (আসক্ত) রাখা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবার তিনি গর্ভবতী হলেন, এবং যখন তিনি আর একটি ছেলের জন্ম দিলেন, তখন তিনি বললেন, “এখন অবশেষে আমার স্বামী আমার প্রতি সংলগ্ন হবেন, কারণ আমি তাঁর জন্য তিন ছেলের জন্ম দিয়েছি।” অতএব তার নাম রাখা হল লেবি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার তিনি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিয়া কহিলেন, এ বার আমার স্বামী আমাতে আসক্ত হইবেন, কেননা আমি তাঁহার জন্য তিন পুত্র প্রসব করিয়াছি; অতএব তাহার নাম লেবি [আসক্ত] রাখা গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার তিনি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিয়া কহিলেন, এইবার আমার স্বামী আমাতে আসক্ত হইবেন, কেননা আমি তাঁহার জন্য তিন পুত্র প্রসব করিয়াছি; অতএব তাহার নাম লেবি [আসক্ত] রাখা হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পরে তিনি আবার গর্ভবতী হলেন এবং তাঁর আর একটি ছেলে হল। তিনি বললেন, “এইবার আমার স্বামী আমার সংগে যুক্ত হবেন, কারণ আমি তাঁর তিনটি ছেলে গর্ভে ধারণ করেছি।” এই বলে তিনি ছেলেটির নাম রাখলেন লেবি (যার মানে “যুক্ত”)।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পরে তিনি আবার গর্ভবতী হলেন এবং তাঁর আর একটি ছেলে হল। তিনি বললেন, “এইবার আমার স্বামী আমার সংগে যুক্ত হবেন, কারণ আমি তাঁর তিনটি ছেলে গর্ভে ধারণ করেছি।” এই বলে তিনি ছেলেটির নাম রাখলেন লেবি (যার মানে “যুক্ত”)।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপর তৃতীয় বার তিনি আর একটি পুত্রের জন্ম দিলেন এবং বললেন, এবার আমার স্বামী আমার প্রতি আসক্ত হবেন, কারণ আমি তাঁর তিনটি পুত্রের জননী হয়েছি। তাই তার নাম রাখা হল লেবি (আসক্ত)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেয়া আবার গর্ভবতী হলেন এবং তাঁর আর একটি পুত্র হল| তিনি এই পুত্রের নাম লেবি রাখলেন| লেয়া বললেন, “এবার অবশ্যই আমার স্বামী আমায় ভালবাসবেন| আমি তাঁকে তিনটি পুত্র দিয়েছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার তিনি গর্ভবতী হয়ে ছেলের জন্ম দিয়ে বললেন, “এ বার আমার স্বামী আমাতে আসক্ত হবেন, কারণ আমি তাঁর জন্য তিন ছেলের জন্ম দিয়েছি;” অতএব তার নাম, লেবি [আসক্ত] রাখা গেল।