Genesis 29:35 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে পুনর্বার তাঁর গর্ভ হলে তিনি পুত্র প্রসব করে বললেন, এবার আমি মাবুদের স্তব গান করি; অতএব তিনি তার নাম এহুদা (স্তব) রাখলেন। তারপর তাঁর গর্ভ নিবৃত্ত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আর একবার গর্ভবতী হলেন, এবং যখন তিনি আর একটি ছেলের জন্ম দিলেন, তখন তিনি বললেন, “এবার আমি সদাপ্রভুর প্রশংসা করব।” অতএব তিনি তার নাম রাখলেন যিহূদা। পরে তিনি আর কোনও সন্তানের জন্ম দেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে পুনর্ব্বার তাঁহার গর্ভ হইলে তিনি পুত্র প্রসব করিয়া কহিলেন, এ বার আমি সদাপ্রভুর স্তব গান করি; অতএব তিনি তাহার নাম যিহূদা [স্তব] রাখিলেন। তৎপরে তাঁহার গর্ভনিবৃত্তি হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে পুনর্বার তাঁহার গর্ভ হইলে তিনি পুত্র প্রসব করিয়া কহিলেন, এইবার আমি সদাপ্রভুর স্তব গান করি; অতএব তিনি তাহার নাম যিহূদা [স্তব] রাখিলেন। তৎপরে তাঁহার গর্ভ নিবৃত্তি হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে তিনি আবার গর্ভবতী হলেন এবং তাঁর আর একটি ছেলে হল। তিনি বললেন, “এইবার আমি সদাপ্রভুর গৌরব করব।” তাই তিনি ছেলেটির নাম রাখলেন যিহূদা (যার মানে “গৌরব”)। তারপর কিছুকালের জন্য তাঁর আর কোন ছেলেমেয়ে হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে তিনি আবার গর্ভবতী হলেন এবং তাঁর আর একটি ছেলে হল। তিনি বললেন, “এইবার আমি মাবুদের প্রশংসা করব।” তাই তিনি ছেলেটির নাম রাখলেন এহুদা (যার মানে “প্রশংসা”)। তারপর কিছুকালের জন্য তাঁর আর কোন ছেলেমেয়ে হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে তিনি চতুর্থবার আর একটি পুত্রসন্তানের জননী হলেন। তিনি বললেন, এখন আমি প্রভু পরমেশ্বরের স্তব করব। এই জন্য তিনি তার নাম রাখলেন যিহূদা (প্রভু পরমেশ্বরের স্তুতি)। এর পরে তাঁর আর সন্তান হল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর লেয়া আর একটি পুত্রের জন্ম দিলেন| তিনি এই পুত্রের নাম রাখলেন যিহূদা| লেয়া তার এই নাম রাখলেন কারণ তিনি বললেন, “এখন আমি প্রভুর প্রশংসা করব|” এবার লেয়ার আর সন্তান হল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আবার তাঁর গর্ভ হলে তিনি ছেলের জন্ম দিয়ে বললেন, “এ বার আমি সদাপ্রভুর স্তব গান করি;” অতএব তিনি তার নাম যিহূদা [স্তব] রাখলেন। তারপরে তাঁর গর্ভ বন্ধ হল।