Genesis 29:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি বললেন, নাহোরের পৌত্র লাবনকে কি চেনো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাদের বললেন, “তোমরা কি সেই লাবনকে চেন, যিনি নাহোরের নাতি?” “হ্যাঁ, আমরা তাঁকে চিনি,” তারা উত্তর দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি বলিলেন, নাহোরের পৌত্র লাবনকে চিন কি না? তাহারা কহিল, চিনি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি বলিলেন, নাহোরের পৌত্র লাবনকে চিন কি না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাকোব তাদের জিজ্ঞাসা করলেন, “আপনারা কি নাহোরের নাতি লাবনকে চেনেন?” তারা বলল, “হ্যাঁ, চিনি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াকুব তাদের জিজ্ঞাসা করলেন, “আপনারা কি নাহুরের নাতি লাবনকে চেনেন?” তারা বলল, “জ্বী, চিনি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি বললেন, তোমরা কি নাহোরের পৌত্র লাবণকে চেন? তারা বলল, হ্যাঁ চিনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যাকোব বলল, “তোমরা কি নাহোরের পুত্র লাবনকে চেন?” মেষপালকরা উত্তরে বলল, “আমরা তাঁকে চিনি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বললেন, “নাহরের নাতি লাবণকে চেনো কি না?” তারা বলল, “চিনি।”