Genesis 29:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা বললো, চিনি। তিনি বললেন, তাঁর মঙ্গল তো? তারা বললো, মঙ্গল; দেখ, তাঁর কন্যা রাহেলা ভেড়ার পাল নিয়ে আসছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যাকোব জিজ্ঞাসা করলেন, “তিনি ভালো আছেন তো?” “হ্যাঁ, তিনি ভালো আছেন,” তারা বলল, “আর দেখুন, তাঁর মেয়ে রাহেল মেষপাল নিয়ে এদিকেই আসছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি বলিলেন, তাঁহার মঙ্গল ত? তাহারা কহিল, মঙ্গল; দেখ, তাঁহার কন্যা রাহেল মেষপাল লইয়া আসিতেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা কহিল, চিনি। তিনি বলিলেন, তাঁহার মঙ্গল ত? তাহারা বলিল, মঙ্গল; দেখ, তাঁহার কন্যা রাহেল মেষপাল লইয়া আসিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাকোব তাদের বললেন, “তিনি কি ভাল আছেন?” তারা বলল, “হ্যাঁ, তিনি ভালই আছেন। ঐ তো তাঁর মেয়ে রাহেল ভেড়ার পাল নিয়ে আসছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াকুব তাদের বললেন, “তিনি কি ভাল আছেন?” তারা বলল, “জ্বী, তিনি ভালই আছেন। ঐ তো তাঁর মেয়ে রাহেলা ভেড়ার পাল নিয়ে আসছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাঁদের বললেন, তাঁর খবর সব ভাল তো? তারা বলল হ্যাঁ, ভালই, ঐ দেখুন তাঁর মেয়ে রাহেল ভেড়ার পাল নিয়ে আসছে। যাকোব বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যাকোব বলল, “তিনি কেমন আছেন?” তারা বলল, “তিনি ভাল আছেন| সব কিছু ঠিকঠাক রয়েছে| দেখুন, তাঁর কন্যা রাহেল এখন মেষপাল নিয়ে আসছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বললেন, “সে ভালো আছে তো?” তারা বলল, “ভালো;” দেখ, তাঁর মেয়ে রাহেল ভেড়ার পাল নিয়ে আসছেন।