Genesis 29:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়াকুব তাদের সঙ্গে এরকম কথাবার্তা বলছেন, এমন সময়ে রাহেলা তাঁর পিতার ভেড়ার পাল নিয়ে উপস্থিত হলেন, কেননা তিনি সেই ভেড়ার পাল চরাতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তখনও তাদের সঙ্গে কথা বলছেন, ইতিমধ্যে রাহেল তাঁর বাবার মেষপাল নিয়ে উপস্থিত হলেন, কারণ তিনি এক মেষপালিকা ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাকোব তাহাদের সহিত এইরূপ কথাবার্ত্তা কহিতেছেন, এমন সময়ে রাহেল আপন পিতার মেষপাল লইয়া উপস্থিত হইলেন, কেননা তিনি মেষপালিকা ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাকোব তাহাদের সহিত এইরূপ কথাবার্তা কহিতেছেন, এমন সময়ে রাহেল আপন পিতার মেষপাল লইয়া উপস্থিত হইলেন, কেননা তিনি মেষপালিকা ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাকোব তখনও সেই লোকদের সংগে কথা বলছেন এমন সময় রাহেল তাঁর বাবার ভেড়াগুলো নিয়ে সেখানে আসলেন, কারণ তিনি সেই পাল চরাতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াকুব তখনও সেই লোকদের সংগে কথা বলছেন এমন সময় রাহেলা তাঁর পিতার ভেড়াগুলো নিয়ে সেখানে আসলেন, কারণ তিনি সেই পাল চরাতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভেড়াগুলোকে জল খাওয়াই। যাকোব তাদের সঙ্গে এই সব কথা বলছেন, এমন সময়ে রাহেল তাঁর বাবার ভেড়ার পাল নিয়ে উপস্থিত হলেন। তিনি সেই পাল চরাতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে সময় যাকোব মেষপালকদের সঙ্গে কথা বলছিল, সে সময় রাহেল তার পিতার মেষপাল নিয়ে এল| (রাহেলের কাজ ছিল মেষদের যত্ন নেওয়া|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাকোব তাদের সঙ্গে এরকম কথাবার্তা বলছেন, এমন দিনের রাহেল নিজের বাবার মেষপাল নিয়ে উপস্থিত হলেন, কারণ তিনি ভেড়াপালিকা ছিলেন।