Genesis 3:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাতে তোমার জন্য কাঁটা ও শেয়ালকাঁটা জন্মাবে এবং তুমি ক্ষেতের ওষধি ভোজন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা তোমার জন্য কাঁটাগাছ ও শিয়ালকাঁটা ফলাবে, আর তুমি ক্ষেতের লতাগুল্ম খাবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর উহাতে তোমার জন্য কন্টক ও শেয়ালকাঁটা জন্মিবে, এবং তুমি ক্ষেত্রের ওষধি ভোজন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর উহাতে তোমার জন্য কণ্টক ও শেয়ালকাঁটা জন্মিবে, এবং তুমি ক্ষেত্রের ওষধি ভোজন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার জন্য মাটিতে কাঁটাগাছ ও শিয়ালকাঁটা গজাবে, কিন্তু তোমার খাবার হবে ক্ষেতের ফসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার জন্য মাটিতে কাঁটাগাছ ও শিয়ালকাঁটা গজাবে, কিন্তু তোমার খাবার হবে ক্ষেতের ফসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভূমিতে তোমার জন্য হবে আগাছা আর কাঁটাঝোপ, বুনো শাকসব্জী হবে তোমার খাদ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভূমি তোমার জন্য কাঁটাঝোপ জন্ম দেবে এবং তোমাকে বুনো গাছপালা খেতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মাটিতে তোমার জন্য কাঁটা ও শেয়াল কাঁটা জন্মাবে এবং তুমি জমির ওষধি খাবে।