Genesis 3:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেজন্য মাবুদ আল্লাহ্ তাঁকে আদন বাগান থেকে বের করে দিলেন যেন তিনি যা থেকে গৃহীত সেই মাটিতে কৃষিকর্ম করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই সদাপ্রভু ঈশ্বর তাঁকে এদন বাগান থেকে নির্বাসিত করে সেই ভূমিতে কাজ করার জন্য পাঠিয়ে দিলেন, যেখান থেকে তাঁকে তুলে আনা হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই নিমিত্ত সদাপ্রভু ঈশ্বর তাঁহাকে এদনের উদ্যান হইতে বাহির করিয়া দিলেন, যেন, তিনি যাহা হইতে গৃহীত, সেই মৃত্তিকাতে কৃষিকর্ম্ম করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই নিমিত্ত সদাপ্রভু ঈশ্বর তাঁহাকে এদনের উদ্যান হইতে বাহির করিয়া দিলেন, যেন তিনি যাহা হইতে গৃহীত, সেই মৃত্তিকাতে কৃষিকর্ম করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বলে সদাপ্রভু ঈশ্বর মাটির তৈরী মানুষকে মাটি চাষ করবার জন্য এদন বাগান থেকে বের করে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বলে মাবুদ আল্লাহ্ মাটির তৈরী মানুষকে মাটি চাষ করবার জন্য আদন বাগান থেকে বের করে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই প্রভু পরমেশ্বর আদমকে এদনের উদ্যান থেকে বহিষ্কার করে দিলেন এবং যে মাটি থেকে তার উৎপত্তি সেই মাটিতেই তাকে কৃষি কাজে নিয়োগ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং প্রভু ঈশ্বর মানুষকে এদন উদ্যান ত্যাগ করতে বাধ্য করলেন| যে ভুমি থেকে আদমকে তৈরী করা হয়েছিল, বাধ্য হয়ে সে সেই ভুমিতেই কাজ করতে থাকল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য সদাপ্রভু ঈশ্বর তাঁকে এদনের বাগান থেকে বের করে দিলেন, যেন, তিনি যা থেকে সৃষ্টি, সেই মাটিতে কৃষিকাজ করেন।