Genesis 30:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর গম কাটবার সময়ে রূবেণ বাইরে গিয়ে ক্ষেতে দূদাফল পেয়ে তার মা লেয়াকে এনে দিল; তাতে রাহেলা লেয়াকে বললেন, তোমার পুত্র যে দূদাফল এনেছে তা থেকে আমাকে কয়েকটা দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গম গোলাজাত করার সময়, রূবেণ ক্ষেতে গেল ও কিছু দূদা লতাগুল্ম খুঁজে পেল, যা সে তার মা লেয়ার কাছে এনেছিল। রাহেল লেয়াকে বললেন, “তোমার ছেলের আনা দূদাগুলি থেকে আমাকে দয়া করে কিছুটা দাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর গোম কাটার সময়ে রূবেণ বাহিরে গিয়া ক্ষেত্রে দূদাফল পাইয়া আপন মাতা লেয়াকে আনিয়া দিল; তাহাতে রাহেল লেয়াকে কহিলেন, তোমার পুত্রের কতকগুলি দূদাফল আমাকে দেও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর গম কাটিবার সময়ে রূবেণ বাহিরে গিয়া ক্ষেত্রে দূদাফল পাইয়া আপন মাতা লেয়াকে আনিয়া দিল; তাহাতে রাহেল লেয়াকে কহিলেন, তোমার পুত্রের কতকগুলি দূদাফল আমাকে দেও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গম কাটবার সময় রূবেণ মাঠে গিয়ে কতগুলো দূদাফল পেল এবং সেগুলো এনে তার মা লেয়াকে দিল। তখন রাহেল লেয়াকে বললেন, “তোমার ছেলে যে দূদাফল এনেছে তা থেকে আমাকে কয়েকটা দাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গম কাটবার সময় রূবেণ মাঠে গিয়ে কতগুলো দূদাফল পেল এবং সেগুলো এনে তার মা লেয়াকে দিল। তখন রাহেলা লেয়াকে বললেন, “তোমার ছেলে যে দূদাফল এনেছে তা থেকে আমাকে কয়েকটা দাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গম কাটার মরশুমে রূবেণ মাঠে গিয়ে এক জাতীয় কন্দ দেখতে পেল। সে সেগুলি তুলে এনে তার মা লেয়াকে দিল। এই দেখে রাহেল লেয়াকে বললেন, তোমার ছেলে যে কন্দ এনেছে তার কিছুটা আমাকে দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গম কাটার সময় রূবেণ ক্ষেতে গিয়ে একটি বিশেষ ধরণের ফুল দেখতে পেল| রূবেণ সেই ফুলগুলি তার মা লেয়ার কাছে নিয়ে এল| কিন্তু রাহেল লেয়াকে বলল, “তোমার পুত্রের আনা ঐ ফুলের কিছু আমাকে দাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর গম কাটার দিনের রুবেন বাইরে গিয়ে ক্ষেতে দুদা ফল পেয়ে নিজের মা লেয়াকে এনে দিল; তাতে রাহেল লেয়াকে বললেন, “তোমার ছেলের কতগুলি দুদাফল আমাকে দাও না।”