Genesis 30:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তিনি বললেন, তুমি আমার স্বামীকে হরণ করেছ, এটা কি তুচ্ছ করার মত বিষয়? আমার পুত্রের দূদাফলও কি হরণ করবে? তখন রাহেলা বললেন, তবে তোমার পুত্রের দূদাফলের পরিবর্তে তিনি আজ রাতে তোমার সঙ্গে শয়ন করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু লেয়া তাঁকে বললেন, “এই কি যথেষ্ট নয় যে তুমি আমার স্বামীকে ছিনিয়ে নিয়েছ? তুমি আমার ছেলের দূদাগুলিও নেবে নাকি?” “ঠিক আছে,” রাহেল বললেন, “তোমার ছেলের দূদাগুলির পরিবর্তে যাকোব আজ রাতে তোমার সাথে শুতে পারেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তিনি কহিলেন, তুমি আমার স্বামীকে হরণ করিয়াছ, এ কি ক্ষুদ্র বিষয়? আমার পুত্রের দূদাফলও কি হরণ করিবে? তখন রাহেল কহিলেন, তবে তোমার পুত্রের দূদাফলের পরিবর্ত্তে তিনি অদ্য রাত্রিতে তোমার সহিত শয়ন করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তিনি কহিলেন, তুমি আমার স্বামীকে হরণ করিয়াছ, ইহা কি ক্ষুদ্র বিষয়? আমার পুত্রের দূদাফলও কি হরণ করিবে? তখন রাহেল কহিলেন, তবে তোমার পুত্রের দূদাফলের পরিবর্তে তিনি অদ্য রাত্রিতে তোমার সহিত শয়ন করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু লেয়া তাঁকে বললেন, “তুমি আমার স্বামীকে দখল করে নিয়েছ, সেটা কি যথেষ্ট হয় নি? আবার তুমি আমার ছেলের আনা দূদাফলও নিতে চাও?” উত্তরে রাহেল বললেন, “তাহলে তোমার ছেলের আনা দূদাফলের বদলে আজ রাতে তিনি তোমার সংগে থাকবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু লেয়া তাঁকে বললেন, “তুমি আমার স্বামীকে দখল করে নিয়েছ, সেটা কি যথেষ্ট হয় নি? আবার তুমি আমার ছেলের আনা দূদাফলও নিতে চাও?” জবাবে রাহেলা বললেন, “তাহলে তোমার ছেলের আনা দূদাফলের বদলে আজ রাতে তিনি তোমার সংগে থাকবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেয়া বললেন, তুমি আমার স্বামী কেড়ে নিয়েছ, সেটা কি সামান্য ব্যাপার? এখন আমার ছেলের আনা কন্দও কেড়ে নিতে চাও নাকি? রাহেল বললেন, বেশ তোমার ছেলের কন্দের বদলে তিনি আজ রাতে তোমার কাছে থাকবেন। সন্ধ্যা বেলায় যাকোব মাঠ থেকে ফিরে এলে লেয়া বাইরে গিয়ে তাঁকে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেয়া উত্তরে বললেন, “তুমি এর মধ্যেই আমার স্বামীকে নিয়ে নিয়েছ| এখন তুমি আমার পুত্রের ফুলগুলিও নিতে চাইছ?” কিন্তু রাহেল বলল, “তুমি তোমার পুত্রের আনা ফুল আমায় দিলে আজ রাত্রে আমার স্বামীর সঙ্গে সহবাস করতে পাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে তিনি বললেন, “তুমি আমার স্বামীকে হরণ করেছ, এ কি ছোট ব্যাপার? আমার ছেলের দুদাফলও কি হরণ করবে?” তখন রাহেল বললেন, “তবে তোমার ছেলের দুদাফলের পরিবর্তে তিনি আজ রাতে তোমার সঙ্গে শোবেন।”