Genesis 30:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন লেয়া বললেন, আমি স্বামীকে আমার বাঁদী দিয়েছিলাম, তার বেতন আল্লাহ্‌ আমাকে দিলেন; আর তিনি তার নাম ইষাখর্‌ (বেতন) রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে লেয়া বললেন, “আমার স্বামীকে আমার দাসী দিয়েছি বলে ঈশ্বর আমাকে পুরস্কৃত করেছেন।” অতএব তিনি তার নাম রাখলেন ইষাখর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন লেয়া কহিলেন, আমি স্বামীকে আপন দাসী দিয়াছিলাম, তাহার বেতন ঈশ্বর আমাকে দিলেন; আর তিনি তাহার নাম ইষাখর [বেতন] রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন লেয়া কহিলেন, আমি স্বামীকে আপন দাসী দিয়াছিলাম, তাহার বেতন ঈশ্বর আমাকে দিলেন; আর তিনি তাহার নাম ইষাখর্‌ [বেতন] রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন লেয়া বললেন, “আমি আমার স্বামীর হাতে আমার দাসীকে দিয়েছিলাম বলে ঈশ্বর আমাকে তার পুরস্কার দিলেন।” সেইজন্য তিনি ছেলেটির নাম দিলেন ইষাখর (যার মানে “পুরস্কার”)।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন লেয়া বললেন, “আমি আমার স্বামীর হাতে আমার বাঁদীকে দিয়েছিলাম বলে আল্লাহ্‌ আমাকে তার পুরস্কার দিলেন।” সেইজন্য তিনি ছেলেটির নাম দিলেন ইষাখর (যার মানে “পুরস্কার”)।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেয়া বললেন, আমি আমার স্বামীর কাছে আমার দাসীকে দিয়েছিলাম, তার পুরস্কার ঈশ্বর আমাকে দিলেন। তিনি তাই ছেলেটির নাম রাখলেন ইষাখর (পুরস্কার)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেয়া বললেন, “আমি আমার দাসীকে আমার স্বামীর কাছে পাঠানোর বেতন হিসাবে ঈশ্বর আমাকে এই সন্তান দিলেন|” তিনি সেই পুত্রের নাম ইষাখর রাখলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন লেয়া বললেন, “আমি স্বামীকে নিজের দাসী দিয়েছিলাম, তার বেতন ঈশ্বর আমাকে দিলেন; আর তিনি তার নাম ইষা খর [বেতন] রাখলেন।”