Genesis 30:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন লেয়া বললেন, আল্লাহ্‌ আমাকে উত্তম যৌতুক দিলেন, এখন আমার স্বামী আমার সঙ্গে বাস করবেন, কেননা আমি তাঁর জন্য ছয়টি পুত্র প্রসব করেছি; আর তিনি তার নাম সবূলূন (বাস) রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে লেয়া বললেন, “ঈশ্বর আমাকে এক মূল্যবান উপহার দিয়েছেন। এবার আমার স্বামী আমাকে সম্মান দেবেন, কারণ আমি তাঁর জন্য ছয় ছেলের জন্ম দিয়েছি।” অতএব তিনি তাঁর নাম রাখলেন সবূলূন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন লেয়া কহিলেন, ঈশ্বর আমাকে উত্তম যৌতুক দিলেন, এখন আমার স্বামী আমার সহিত বাস করিবেন, কেননা আমি তাঁহার জন্য ছয় পুত্র প্রসব করিয়াছি; আর তিনি তাহার নাম সবূলূন [বাস] রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন লেয়া কহিলেন, ঈশ্বর আমাকে উত্তম যৌতুক দিলেন, এখন আমার স্বামী আমার সহিত বাস করিবেন, কেননা আমি তাঁহার জন্য ছয় পুত্র প্রসব করিয়াছি; আর তিনি তাহার নাম সবূলূন [বাস] রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন লেয়া বললেন, “ঈশ্বর আমাকে খুব ভাল একটা উপহার দিলেন। এখন থেকে আমার স্বামী আমাকে আমার পাওনা সম্মান দেবেন, কারণ আমার গর্ভে তাঁর ছয়টি ছেলের জন্ম হয়েছে।” এই বলে তিনি ছেলেটির নাম রাখলেন সবূলূন (যার মানে “সম্মান”)।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন লেয়া বললেন, “আল্লাহ্‌ আমাকে খুব ভাল একটা উপহার দিলেন। এখন থেকে আমার স্বামী আমাকে আমার পাওনা সম্মান দেবেন, কারণ আমার গর্ভে তাঁর ছয়টি ছেলের জন্ম হয়েছে।” এই বলে তিনি ছেলেটির নাম রাখলেন সবূলূন (যার মানে “সম্মান”)।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি বললেন, ঈশ্বর আমাকে উৎকৃষ্ট উপহার দিয়েছেন। এবার থেকে আমার স্বামী আমাকে আদর ও সম্মান করবেন কারণ আমি তাঁর ছয়টি পুত্রের জননী হয়েছি। এই জন্য তিনি ছেলেটির নাম রাখলেন সবুলুন ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেয়া বললেন, “ঈশ্বর আমাকে অপূর্ব উপহার দিলেন| এখন নিশ্চয়ই যাকোব আমাকে গ্রহণ করবেন কারণ আমি তাকে দুটি পুত্র দিয়েছি|” তাই লেয়া সেই পুত্রের নাম সবূলূন রাখলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন লেয়া বললেন, “ঈশ্বর আমাকে উত্তম উপহার দিলেন, এখন আমার স্বামী আমার সঙ্গে বাস করবেন, কারণ আমি তাঁর জন্য ছয় ছেলের জন্ম দিয়েছি;” আর তিনি তার নাম সবূ লূন [বাস] রাখলেন।