Genesis 30:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন রাহেলা বললেন, দেখ, আমার বাঁদী বিল্‌হা আছে, ওর কাছে গমন কর, যেন সে পুত্র প্রসব করে আমার কোলে দেয় এবং তার দ্বারা আমিও পুত্রবতী হই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রাহেল বললেন, “আমার দাসী বিলহা তো আছে। এর সাথে শুয়ে পড়ো, যেন সে আমার জন্য সন্তানধারণ করতে পারে এবং আমিও তার মাধ্যমে এক পরিবার গড়ে তুলতে পারি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাহেল কহিলেন, দেখ, আমার দাসী বিল্‌হা আছে, উহার কাছে গমন কর; যেন ও পুত্র প্রসব করিয়া আমার কোলে দেয়, এবং উহার দ্বারা আমিও পুত্রবতী হই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাহেল কহিলেন, দেখ, আমার দাসী বিল্‌হা আছে, উহার কাছে গমন কর; যেন সে পুত্র প্রসব করিয়া আমার কোলে দেয়, এবং উহার দ্বারা আমিও পুত্রবতী হই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাহেল বললেন, “আমার দাসী বিল্‌হাকে নাও। তুমি তার কাছে যাও যাতে তার মধ্য দিয়ে আমি সন্তান কোলে পাই, আর এইভাবে আমিও একটা পরিবার গড়ে তুলতে পারি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাহেলা বললেন, “আমার বাঁদী বিল্‌হাকে নাও। তুমি তার কাছে যাও যাতে তার মধ্য দিয়ে আমি সন্তান কোলে পাই, আর এইভাবে আমিও একটা পরিবার গড়ে তুলতে পারি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাহেল তখন বললেন, তুমি আমার দাসী বিল্‌হার কাছে যাও, তার সন্তান হলে আমি কোলে তুলে নেব, তার দ্বারাই আমি সন্তান লাভ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর রাহেল বলল, “আপনি আমার দাসী বিল্হাকে নিন| তার সাথে শয়ন করুন এবং সে আমার জন্য সন্তান প্রসব করবে| তাহলে আমি তার মাধ্যমে মাতা হতে পারব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাহেল বললেন, “দেখ, আমার দাসী বিলহা আছে, ওর কাছে যাও; যেন ও ছেলের জন্ম দিয়ে আমার কোলে দেয় এবং ওর মাধ্যমে আমিও ছেলেমেয়ের মা হব।”