Genesis 30:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে লাবন বললেন, আমি তোমাকে কি দেব? ইয়াকুব বললেন, আপনি আমাকে আর কিছুই না দিয়ে যদি আমার জন্য এক কাজ করেন তবে আমি আপনার পশুদেরকে পুনর্বার চরাব ও পালন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি তোমাকে কী দেব?” তিনি জিজ্ঞাসা করলেন। “আমাকে কিছু দিতে হবে না,” যাকোব উত্তর দিলেন। “কিন্তু আপনি যদি আমার জন্য এই একটি কাজ করেন, তবে আমি আপনার পশুপালের তত্ত্বাবধান করে যাব ও তাদের উপর নজরদারিও চালিয়ে যাব:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে লাবন কহিলেন, আমি তোমাকে কি দিব? যাকোব কহিলেন, আপনি আমাকে আর কিছুই না দিয়া যদি আমার জন্য এক কর্ম্ম করেন, তবে আমি আপনার পশুদিগকে পুনর্ব্বার চরাইব ও পালন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে লাবন কহিলেন, আমি তোমাকে কি দিব? যাকোব কহিলেন, আপনি আমাকে আর কিছুই না দিয়া যদি আমার জন্য এক কর্ম করেন, তবে আমি আপনার পশুদিগকে পুনর্বার চরাইব ও পালন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন লাবন বললেন, “তোমাকে আমার কি দিতে হবে?” যাকোব বললেন, “আমাকে আপনার কিছুই দিতে হবে না। তবে আপনি যদি আমার একটা কথা রাখেন তাহলে আমি আবার আপনার পশুর পাল চরাব ও তাদের যত্ন করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন লাবন বললেন, “তোমাকে আমার কি দিতে হবে?” ইয়াকুব বললেন, “আমাকে আপনার কিছুই দিতে হবে না। তবে আপনি যদি আমার একটা কথা রাখেন তাহলে আমি আবার আপনার পশুর পাল চরাব ও তাদের যত্ন করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লাবণ বললেন, তোমাকে কত মজুরী দিতে হবে? যাকোব বললেন, আমাকে আপনার কিছুই দিতে হবে না। আপনি শুধু আমার জন্য একটি কাজ করুন, তাহলে আমি আবার আপনার পশুপাল চরাব এবং তদারক করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লাবন জিজ্ঞাসা করলেন, “তাহলে আমি তোমায় কি দেব?” যাকোব উত্তরে বলল, “আমি আপনার কাছ থেকে কিছু চাই না| কেবল চাই আপনি আমার শ্রমের বেতন দিন| কেবল এই একটি কাজ করুন; আমি ফিরে গিয়ে আপনার মেষপালের যত্ন নেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে লাবন বললেন, “আমি তোমাকে কি দেব?” যাকোব বললেন, “আপনি আমাকে আর কিছুই না দিয়ে যদি আমার জন্য একটা কাজ করেন, তবে আমি আপনার পশুদেরকে আবার চড়াব ও পালন করব।