Genesis 30:39 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই ডালের কাছে তাদের গর্ভধারণের ফলে রেখাঙ্কিত ও বিন্দুচিহ্নিত ও বড় বড় ছাপযুক্ত বাচ্চা জন্মগ্রহণ করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইসব ডালপালার সামনে যৌনমিলন করল। আর তারা সেইসব শাবকের জন্ম দিল, যারা ডোরাকাটা বা দাগযুক্ত বা তিলকিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই শাখার নিকটে তাহাদের গর্ভধারণ প্রযুক্ত রেখাঙ্কিত ও বিন্দুচিহ্নিত ও চিত্রাঙ্গ বৎস জন্মিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই শাখার নিকটে তাহাদের গর্ভধারণ প্রযুক্ত রেখাঙ্কিত, ও বিন্দুচিহ্নিত ও চিত্রাঙ্গ বৎস জন্মিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে সেই ডালগুলোর সামনে মিলিত হবার পর তাদের যে সব বাচ্চা হত সেগুলো হত ডোরাকাটা না হয় বড় বড় কিম্বা ছোট ছোট ছাপের।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে সেই ডালগুলোর সামনে মিলিত হবার পর তাদের যে সব বাচ্চা হত সেগুলো হত ডোরাকাটা না হয় বড় বড় কিংবা ছোট ছোট ছাপের।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই ডালগুলির সামনে পাল নেওয়ার জন্য তাদের ফুটকি-দেওয়া ও রঙবেরঙের ছোপওয়ালা বাচ্চা হত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সঙ্গমও করল| এরপর সেই ডালের সামনে সঙ্গম করা পশুদের চিত্র বিচিত্র, ডোরাকাটা অথবা কালো শাবক জন্মাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই শাখার কাছে তাদের গর্ভধারণের জন্য রেখাঙ্কিত ও বিন্দুচিহ্নিত ও দাগযুক্ত বৎস জন্মাত।