Genesis 30:42 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু দুর্বল পশুদের সম্মুখে রাখতেন না। তাতে দুর্বল পশুগুলো লাবনের ও বলবান পশুগুলো ইয়াকুবের হত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু পশুগুলি যদি দুর্বল হত, তবে তিনি সেগুলিকে সেখানে রাখতেন না। অতএব দুর্বল পশুগুলি লাবনের ও সবল পশুগুলি যাকোবের অধিকারভুক্ত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু দুর্ব্বল পশুদের সম্মুখে রাখিতেন না। তাহাতে দুর্ব্বল পশুগণ লাবনের ও বলবান্ পশুগণ যাকোবের হইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু দুর্বল পশুদের সম্মুখে রাখিতেন না। তাহাতে দুর্বল পশুগণ লাবনের ও বলবান পশু সকল যাকোবের হইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তিনি দুর্বল ভেড়া বা ছাগলগুলোর সামনে সেই ডালগুলো রাখতেন না। তাতে লাবনের পশুগুলো হত দুর্বল আর যাকোবের পশুগুলো হত শক্তিশালী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তিনি দুর্বল ভেড়া বা ছাগলগুলোর সামনে সেই ডালগুলো রাখতেন না। তাতে লাবনের পশুগুলো হত দুর্বল আর ইয়াকুবের পশুগুলো হত শক্তিশালী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রোগা পশুগুলির সামনে তিনি ঐ ডাল রাখতেন না, তার ফলে রোগা পশুগুলি লাবণের অংশে এবং হৃষ্টপুষ্ট পশুগুলি যাকোবের অংশে পড়ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু দুর্বল পশুরা সঙ্গম করলে যাকোব সেখানে ডালগুলি রাখত না| তাই দুর্বল পশুদের শাবকগুলি লাবনের হল| আর বলবান পশুদের শাবকগুলি হল যাকোবের|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু দুর্বল পশুদের সামনে রাখতেন না। তাতে দুর্বল পশুরা লাবনের ও বলবান পশুরা যাকোবের হত।