Genesis 30:43 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইয়াকুব খুব ধনী হয়ে উঠলেন। তাঁর পশু ও গোলাম-বাঁদী এবং উট ও গাধা ছিল যথেষ্ট।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইভাবে সেই মানুষটি খুব সমৃদ্ধিশালী হয়ে উঠলেন এবং অনেক পশুপাল, ও দাস-দাসী, এবং উট ও গাধার মালিক হয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাকোব অতি বর্দ্ধিষ্ণু হইলেন, এবং তাঁহার পশু ও দাস দাসী এবং উষ্ট্র ও গর্দ্দভ যথেষ্ট হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাকোব অতি বর্ধিষ্ণু হইলেন, এবং তাঁহার পশু ও দাস-দাসী এবং উষ্ট্র ও গর্দভ যথেষ্ট ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাকোব এইভাবে খুব ধনী হয়ে উঠলেন। তাঁর পশুপাল, উট, গাধা এবং দাস-দাসীর সংখ্যা অনেক বেড়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াকুব এইভাবে খুব ধনী হয়ে উঠলেন। তাঁর পশুপাল, উট, গাধা এবং গোলাম ও বাঁদীর সংখ্যা অনেক বেড়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোব এই ভাবে অত্যন্ত বর্ধিষ্ণু হয়ে উঠলেন। তাঁর পশুপাল, দাসদাসী এবং উট ও গাধার সংখ্যা অত্যন্ত বেড়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইভাবে যাকোব বেশ ধনী হয়ে উঠল| তার অনেক পশু, ভৃত্য, উট এবং গাধা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাকোব খুব সমৃদ্ধিশালী হলেন এবং তাঁর পশু ও দাস দাসী এবং উট ও গাধা যথেষ্ট হল।