Genesis 30:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন রাহেলা বললেন, আল্লাহ্ আমার বিচার করলেন এবং আমার মুনাজাত শুনে আমাকে পুত্র দিলেন; অতএব তিনি তার নাম দান (বিচার) রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রাহেল বললেন, “ঈশ্বর আমার পক্ষসমর্থন করেছেন; তিনি আমার অনুরোধ শুনেছেন ও আমাকে এক ছেলে দিয়েছেন।” এই জন্য তিনি তাঁর নাম রাখলেন দান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাহেল কহিলেন, ঈশ্বর আমার বিচার করিলেন, এবং আমার রবও শুনিয়া আমাকে পুত্র দিলেন; অতএব তিনি তাহার নাম দান [বিচার] রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাহেল কহিলেন, ঈশ্বর আমার বিচার করিলেন, এবং আমার রব শুনিয়া আমাকে পুত্র দিলেন; অতএব তিনি তাহার নাম দান [বিচার] রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রাহেল বললেন, “ঈশ্বর আমার প্রতি সুবিচার করেছেন এবং আমার কান্না শুনে আমাকে একটি ছেলে দিয়েছেন।” এইজন্য তিনি ছেলেটির নাম রাখলেন দান (যার মানে “সুবিচার”)।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন রাহেলা বললেন, “আল্লাহ্ আমার প্রতি সুবিচার করেছেন এবং আমার ফরিয়াদ শুনে আমাকে একটি ছেলে দিয়েছেন।” এইজন্য তিনি ছেলেটির নাম রাখলেন দান (যার মানে “সুবিচার”)।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাহেল তখন বললেন, ঈশ্বর আমার প্রতি সুবিচার করেছেন। তিনি আমার কাতরোক্তি শুনে আমাকে একটি পুত্র সন্তান দিয়েছেন। এই জন্য তিনি ছেলেটির নাম রাখলেন দান (বিচার)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাহেল বলল, “ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন| তিনি তাই আমার এক পুত্র দিতে মনস্থ করলেন|” তাই রাহেল এই সন্তানের নাম দান রাখল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাহেল বললেন, “ঈশ্বর আমার বিচার করলেন এবং আমার রবও শুনে আমাকে ছেলে দিলেন;” তাই তিনি তার নাম দান [বিচার] রাখলেন।