Genesis 30:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন রাহেলা বললেন, আমি বোনের সঙ্গে আল্লাহ্‌ সম্বন্ধীয় মল্লযুদ্ধ করে জয়লাভ করলাম; আর তিনি তার নাম নপ্তালি (মল্লযুদ্ধ) রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রাহেল বললেন, “আমার দিদির সঙ্গে আমার এক মহাসংগ্রাম হয়েছে, এবং আমিই জয়লাভ করেছি।” অতএব তিনি তার নাম রাখলেন নপ্তালি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাহেল কহিলেন, আমি ভগিনীর সহিত ঈশ্বর সম্বন্ধীয় মল্লযুদ্ধ করিয়া জয়লাভ করিলাম; আর তিনি তাহার নাম নপ্তালি [মল্লযুদ্ধ] রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাহেল কহিলেন, আমি ভগিনীর সহিত ঈশ্বর-সম্বন্ধীয় মল্লযুদ্ধ করিয়া জয়লাভ করিলাম; আর তিনি তাহার নাম নপ্তালি [মল্লযুদ্ধ] রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রাহেল বললেন, “ঈশ্বরকে আমার পক্ষে রেখে আমি আমার বোনের সংগে পাল্লা দিয়েছি আর তাতে আমি জয়ী হয়েছি।” তাই তিনি ছেলেটির নাম দিলেন নপ্তালি (যার মানে “আমার পাল্লা”)।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন রাহেলা বললেন, “আল্লাহ্‌কে আমার পক্ষে রেখে আমি আমার বোনের সংগে পাল্লা দিয়েছি আর তাতে আমি জয়ী হয়েছি।” তাই তিনি ছেলেটির নাম দিলেন নপ্তালি (যার মানে “আমার পাল্লা”)।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাহেল তখন বললেন, আমি আমার বোনের সঙ্গে প্রচণ্ড প্রতিদ্বন্দিতা করে জয়লাভ করেছি। তাই তিনি ছেলেটির নাম রাখলেন নপ্‌তালি (প্রতিদ্বন্দিতা)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাহেল বলল, “আমি আমার বোনের সঙ্গে ভারী প্রতিদ্বন্দিতা করেছি এবং আমি জিতেছি|” তাই সে সেই পুত্রের নাম দিল নপ্তালি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাহেল বললেন, “আমি বোনের সঙ্গে ঈশ্বর সম্বন্ধীয় কুস্তি করে জয়লাভ করলাম;” আর তিনি তার নাম নপ্তালি [কুস্তি] রাখলেন।