Genesis 30:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে নিজের গর্ভনিবৃত্তি হয়েছে বুঝতে পেরে লেয়া নিজের বাঁদী সিল্পাকে ইয়াকুবের সঙ্গে বিয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেয়া যখন দেখলেন যে তিনি সন্তানধারণ করতে অপারক, তখন তিনি তাঁর দাসী সিল্পাকে এক স্ত্রীরূপে যাকোবকে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে লেয়া আপনার গর্ভনিবৃত্তি হইল বুঝিয়া আপনার দাসী সিল্পাকে লইয়া যাকোবের সহিত বিবাহ দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে লেয়া আপনার গর্ভনিবৃত্তি হইল বুঝিয়া আপনার দাসী সিল্পাকে লইয়া যাকোবের সহিত বিবাহ দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এদিকে লেয়া যখন দেখলেন তাঁর নিজের আর সন্তান হচ্ছে না তখন তিনি তাঁর দাসী সিল্পার সংগে যাকোবের বিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এদিকে লেয়া যখন দেখলেন তাঁর নিজের আর সন্তান হচ্ছে না তখন তিনি তাঁর বাঁদী সিল্পার সংগে ইয়াকুবের বিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদিকে লেয়া যখন দেখলেন তার আর কোন সন্তান হল না তখন তিনি তাঁর দাসী সিলপার সঙ্গে যাকোবের বিবাহ দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেয়া দেখলেন যে তার আর সন্তান হবার সম্ভাবনা নেই| তাই তিনি তাঁর দাসী সিল্পাকে যাকোবকে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে লেয়া নিজের গর্ভ বন্ধ হলে বুঝে নিজের দাসী সিল্পাকে নিয়ে যাকোবের সঙ্গে বিয়ে দিলেন।