Genesis 31:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি লাবনের পুত্রদের এই কথা শুনতে পেলেন, ইয়াকুব আমাদের পিতার সর্বস্ব হরণ করেছে এবং তার এই সমস্ত ঐশ্বর্য হয়েছে আমাদের পিতার ধন থেকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাকোব শুনতে পেলেন যে লাবনের ছেলেরা বলাবলি করছে, “আমাদের বাবার অধিকারভুক্ত সবকিছু যাকোব ছিনিয়ে নিয়েছে এবং আমাদের বাবার যেসব ধনসম্পদ ছিল তা নিয়েই তার বাড়বাড়ন্ত হয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি লাবনের পুত্রদের এই কথা শুনিতে পাইলেন, যাকোব আমাদের পিতার সর্ব্বস্ব হরণ করিয়াছে, আমাদের পিতার ধন হইতে তাহার এই সমস্ত ঐশ্বর্য্য হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি লাবনের পুত্রদের এই কথা শুনিতে পাইলেন, যাকোব আমাদের পিতার সর্বস্ব হরণ করিয়াছে, আমাদের পিতার ধন হইতে তাহার এই সমস্ত ঐশ্বর্য হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাকোব শুনলেন লাবনের ছেলেরা এই সব কথা বলে বেড়াচ্ছে যে, যাকোব তাদের বাবার সব কিছু নিয়ে নিয়েছে এবং তাদের বাবার সম্পত্তি দিয়েই সে তার এই সব সম্পত্তি করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াকুব শুনলেন লাবনের ছেলেরা এই সব কথা বলে বেড়াচ্ছে যে, ইয়াকুব তাদের পিতার সব কিছু নিয়ে নিয়েছে এবং তাদের পিতার সম্পত্তি দিয়েই সে তার এই সব সম্পত্তি করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোব শুনতে পেলেন লাবণের ছেলেরা বলাবলি করছে, যাকোব আমাদের পৈতৃক সম্পত্তি সব হরণ করে নিয়েছে, আমাদের পৈতৃক সম্পত্তি থেকেই সে এই সব ধনসম্পদ লাভ করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একদিন যাকোব শুনল যে লাবনের পুত্ররা কথাবার্তা বলছে| তারা বলল, “আমাদের পিতার সবকিছুই যাকোব নিয়ে নিয়েছে| যাকোব খুবই ধনী হয়েছে| ওর এই ধনের সবটাই সে আমাদের পিতার কাছ থেকে নিয়েছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি লাবনের ছেলেদের এই কথা শুনতে পেলেন, যাকোব আমাদের বাবার সব কিছু কেড়ে নিয়েছে, আমাদের বাবার সম্পত্তি থেকে তার এই সব ঐশ্বর্য্য হয়েছে।