Genesis 31:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে স্থানে তুমি স্তম্ভকে তেল দিয়ে অভিষেক করেছ ও আমার কাছে মানত করেছ সেই বেথেলের আল্লাহ্‌ আমি; এখন উঠ, এই দেশ ত্যাগ করে তোমার জন্মভূমিতে ফিরে যাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সেই বেথেলের ঈশ্বর, যেখানে তুমি এক স্তম্ভকে অভিষিক্ত করেছিলে এবং আমার কাছে এক শপথ নিয়েছিলে। এখন তুমি এই মুহূর্তেই এই স্থান ত্যাগ করো এবং তোমার স্বদেশে ফিরে যাও।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে স্থানে তুমি স্তম্ভের অভিষেক ও আমার নিকটে মানত করিয়াছ, সেই বৈথেলের ঈশ্বর আমি; এখন উঠ, এই দেশ ত্যাগ করিয়া আপন জন্মভূমিতে ফিরিয়া যাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে স্থানে তুমি স্তম্ভের অভিষেক ও আমার নিকটে মানত করিয়াছ, সেই বৈথেলের ঈশ্বর আমি; এখন উঠ, এই দেশ ত্যাগ করিয়া আপন জন্মভূমিতে ফিরিয়া যাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সেই বৈথেলের ঈশ্বর যেখানে তুমি থামের উপর তেল ঢেলে দিয়ে আমার কাছে শপথ করেছিলে। এখন এই দেশ ছেড়ে তোমার জন্মস্থানে ফিরে যাও।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি সেই বেথেলের আল্লাহ্‌ যেখানে তুমি থামের উপর তেল ঢেলে দিয়ে আমার কাছে কসম খেয়েছিলে। এখন এই দেশ ছেড়ে তোমার জন্মস্থানে ফিরে যাও।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি বেথেলের ঈশ্বর, যেখানে তুমি একটি স্তম্ভ প্রতিষ্ঠা করে আমার উদ্দেশে মানত করেছ। এবার তুমি ওঠ, এদেশ ছেড়ে নিজের জন্মভূমিতে ফিরে যাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি সেই ঈশ্বর যিনি বৈথেলে তোমার কাছে এসেছিলাম| সেই স্থানে তুমি এক বেদী স্থাপন করেছিলে| তুমি সেই বেদীতে ওলিভ তেল ঢেলেছিলে এবং আমার কাছে এক প্রতিজ্ঞা করেছিলে| এখন আমি চাই যে তুমি যে দেশে জন্মেছিলে সেই দেশে ফিরে যাবার জন্য প্রস্তুত হও|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে জায়গায় তুমি স্তম্ভের অভিষেক ও আমার কাছে মানত করেছ, সেই বৈথেলের ঈশ্বর আমি; এখন উঠ, এই দেশ ত্যাগ করে নিজের জন্মভূমিতে ফিরে যাও।”