Genesis 31:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্ আমাদের পিতার কাছ থেকে যে সমস্ত ধন হরণ করেছেন, সে সবই আমাদের ও আমাদের সন্তানদের। অতএব আল্লাহ্ তোমাকে যা কিছু বলেছেন, তুমি তা-ই করো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিঃসন্দেহে যেসব ধনসম্পদ ঈশ্বর আমাদের বাবার কাছ থেকে কেড়ে নিয়েছেন, তা আমাদের ও আমাদের সন্তানদেরই। অতএব ঈশ্বর তোমাকে যা যা বলেছেন, তাই করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বর আমাদের পিতা হইতে যে সকল ধন হরণ করিয়াছেন, সে সকলই আমাদের ও আমাদের সন্তানদের। অতএব ঈশ্বর তোমাকে যাহা কিছু বলিয়াছেন, তুমি তাহাই কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বর আমাদের পিতা হইতে যে সকল ধন হরণ করিয়াছেন, সেই সকলই আমাদের ও আমাদের সন্তানদের। অতএব ঈশ্বর তোমাকে যাহা কিছু বলিয়াছেন, তুমি তাহাই কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমাদের বাবার সম্পত্তি থেকে ঈশ্বর যা নিয়েছেন সেগুলো নিশ্চয়ই এখন আমাদের এবং আমাদের ছেলেমেয়েদের। কাজেই ঈশ্বর তোমাকে যা বলেছেন তুমি এখন তা-ই কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমাদের বাবার সম্পত্তি থেকে আল্লাহ্ যা নিয়েছেন সেগুলো নিশ্চয়ই এখন আমাদের এবং আমাদের ছেলেমেয়েদের। কাজেই আল্লাহ্ তোমাকে যা বলেছেন তুমি এখন তা-ই কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের পৈতৃক সম্পত্তি যা কিছু ঈশ্বর আমাদের পিতার কাছ থেকে নিয়ে নিয়েছেন সে সবই আমাদের ও আমাদের সন্তান-সন্ততিদের। সুতরাং ঈশ্বর তোমাকে যা করতে বলেছেন, তুমি তা-ই কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর এই সমস্ত ধন আমাদের পিতার কাছ থেকে নিয়েছেন যার মালিক এখন আমরা এবং আমাদের সন্তানরা| সেইজন্য ঈশ্বর যেমনটি বলেছেন সেই মতোই আপনার কাজ করা উচিৎ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর আমাদের বাবা থেকে যে সব সম্পত্তি কেড়ে নিয়েছেন, সে সবই আমাদের ও আমাদের ছেলে মেয়েদের। তাই ঈশ্বর তোমাকে যা কিছু বলেছেন, তুমি তাই কর।”