Genesis 31:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইয়াকুব উঠে তাঁর সন্তানদের ও স্ত্রীদেরকে উটে চড়িয়ে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যাকোব তার সন্তানদের ও তাঁর স্ত্রীদের উটের পিঠে চাপিয়ে দিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[17-18] তখন যাকোব উঠিয়া আপন সন্তানগণ ও স্ত্রীদিগকে উটে চড়াইয়া আপনার উপার্জ্জিত পশ্বাদি সকল ধন, অর্থাৎ পদ্দন-অরামে যে পশু ও যে সম্পত্তি উপার্জ্জন করিয়াছিলেন, তাহা লইয়া কনান দেশে আপন পিতা ইস্‌হাকের নিকটে যাত্রা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যাকোব উঠিয়া আপন সন্তানগণ ও স্ত্রীদিগকে উটে চড়াইয়া,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর যাকোব তাঁর ছেলেমেয়ে ও স্ত্রীদের উটের পিঠে তুলে দিয়ে কনান দেশে তাঁর বাবা ইস্‌হাকের কাছে রওনা হলেন। যে সব পশুপাল এবং অন্যান্য ধন-সম্পত্তি তিনি পদ্দন-অরামে লাভ করেছিলেন সেগুলোও তিনি সংগে নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর ইয়াকুব তাঁর ছেলেমেয়ে ও স্ত্রীদের উটের পিঠে তুলে দিয়ে কেনান দেশে তাঁর পিতা ইসহাকের কাছে রওনা হলেন। যে সব পশুপাল এবং অন্যান্য ধন-সম্পত্তি তিনি পদ্দন-ইরামে লাভ করেছিলেন সেগুলোও তিনি সংগে নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন যাকোব তাঁর পুত্রকন্যা ও স্ত্রীদের উটের পিঠে চড়ালেন এবং নিজের অর্জিত পশুধন, অর্থাৎ পদ্দন-অরামে তিনি যে পশুপাল ও ধনসম্পত্তি অর্জন করেছিলেন, সব সঙ্গে নিয়ে কনান দেশে তাঁর পিতা ইস্‌হাকের কাছে যাওয়ার জন্য রওনা হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেইজন্য যাকোব যাত্রার জন্য প্রস্তুত হল| সে তার সব পুত্রদের ও স্ত্রীদের উটের পিঠে ওঠাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যাকোব উঠে আপন ছেলেদের ও স্ত্রীদেরকে উটে চড়িয়ে আপনার উপার্জিত সমস্ত পশুধন,