Genesis 31:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময় লাবন ভেড়ার লোম কাটবার জন্য গিয়েছিলেন; তখন রাহেলা তাঁর পিতার দেবমূর্তিগুলোকে চুরি করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লাবন যখন তাঁর মেষের লোম ছাঁটতে গিয়েছিলেন, রাহেল তখন তাঁর বাবার গৃহদেবতাদের মূর্তিগুলি চুরি করে নিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে লাবন মেষলোম ছেদন করিতে গিয়াছিলেন; তখন রাহেল আপন পিতার ঠাকুরগুলাকে হরণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে লাবন মেষলোম ছেদন করিতে গিয়াছিলেন; তখন রাহেল আপন পিতার ঠাকুরগুলিকে হরণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সময় লাবন তাঁর ভেড়াগুলোর লোম কাটবার জন্য গিয়েছিলেন, আর এই সুযোগে রাহেল তাঁর বাবার পারিবারিক দেবমূর্তিগুলো চুরি করে নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সময় লাবন তাঁর ভেড়াগুলোর লোম কাটবার জন্য গিয়েছিলেন, আর এই সুযোগে রাহেলা তাঁর পিতার পারিবারিক দেবমূর্তিগুলো চুরি করে নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লাবণ তখন ভেড়ার লোম ছাঁটাই করার জন্য বাড়ী চলে গিয়েছিলেন। এই সুযোগে রাহেল তাঁর পিতার পারিবারিক বিগ্রহগুলি চুরি করে নিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় লাবন মেষদের লোম ছাঁটতে গেলেন| তিনি সেই কাজে যাওয়ার পরে রাহেল তার ঘরে ঢুকে তার পিতার ঠাকুরগুলোকে চুরি করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে দিন লাবন ভেড়ার লোম কাটতে গিয়েছিলেন; তখন রাহেল নিজের বাবার ঠাকুরগুলাকে চুরি করলেন।