Genesis 31:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইয়াকুব নিজের পলায়নের কোন সংবাদ না দিয়ে অরামীয় লাবনের সংগে প্রবঞ্চনা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও, তিনি যে পালিয়ে যাচ্ছেন একথা অরামীয় লাবনকে না বলে যাকোব তাঁকে প্রতারিত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাকোব আপন পলায়নের কোন সংবাদ না দিয়া অরামীয় লাবনকে বঞ্চনা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাকোব আপন পলায়নের কোন সংবাদ না দিয়া অরামীয় লাবনকে বঞ্চনা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাকোব তাঁর যাওয়ার কথা অরামীয় লাবনকে না জানিয়ে তাঁর উপর একটা চালাকি খাটালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াকুব তাঁর যাওয়ার কথা সিরীয় লাবনকে না জানিয়ে তাঁর উপর একটা চালাকি খাটালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোব অরাম নিবাসী লাবণকে তাঁর পালিয়ে যাওয়ার কোন সংবাদ না দিয়ে তাঁকে বুদ্ধিকৌশলে পরাস্ত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোব অরামীয় লাবনের সঙ্গে চালাকি করল কারণ তার চলে যাবার বিষয়ে সে তাঁকে জানাল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাকোব নিজের পালানোর কোনো খবর না দিয়ে অরামীয় লাবণকে ঠকালেন।