Genesis 31:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে লাবন ইয়াকুবকে বললেন, তুমি কেন এমন কাজ করলে? আমার সংগে প্রবঞ্চনা করে আমার কন্যাদেরকে কেন যুদ্ধবন্দীদের মত নিয়ে আসলে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন লাবন যাকোবকে বললেন, “তুমি এ কী করলে? তুমি আমার সাথে প্রতারণা করেছ এবং তুমি আমার মেয়েদের যুদ্ধবন্দিদের মতো করে নিয়ে এসেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে লাবন যাকোবকে কহিলেন, তুমি কেন এমন কর্ম্ম করিলে? আমাকে বঞ্চনা করিয়া আমার কন্যাদিগকে কেন খড়গধৃত বন্দিগণের ন্যায় লইয়া আসিলে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে লাবন যাকোবকে কহিলেন, তুমি কেন এমন কর্ম করিলে? আমাকে প্রবঞ্চনা করিয়া আমার কন্যাদিগকে কেন খড়্‌গধৃত বন্দিগণের ন্যায় লইয়া আসিলে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে লাবন যাকোবকে বললেন, “তুমি এ কি করলে? কেন আমাকে ঠকালে আর আমার মেয়েদের যুদ্ধে বন্দীর মত করে নিয়ে আসলে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে লাবন ইয়াকুবকে বললেন, “তুমি এ কি করলে? কেন আমাকে ঠকালে আর আমার মেয়েদের যুদ্ধে বন্দীর মত করে নিয়ে আসলে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি আমার সঙ্গে প্রবঞ্চনা করে কেন আমার মেয়েদের লুঠ করে বন্দীর মত ধরে নিয়ে এল?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লাবন যাকোবকে বললেন, “তুমি কেন আমার সঙ্গে চালাকি করলে? কেন তুমি আমার কন্যাদের যুদ্ধ বন্দীদের মত ধরে নিয়ে গেলে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে লাবন যাকোবকে বললেন, “তুমি কেন এমন কাজ করলে? আমাকে ঠকিয়ে আমার যেমন তরোয়াল দিয়ে বন্দী বানানো হয় সেই বন্দিদের মত কেন আমার মেয়েদেরকে নিয়ে আসলে?