Genesis 31:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমার সংগে প্রবঞ্চনা করে কেন গোপনে পালালে? কেন আমাকে সংবাদ দিলে না? দিলে আমি তোমাকে আহ্লাদ ও গান এবং তবল ও বীণার বাদ্য সহকারে বিদায় দিতাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি কেন গোপনে পালিয়ে এসেছ ও আমাকে ঠকিয়েছ? তুমি কেন আমায় বলোনি, আমি তো আনন্দের সঙ্গে এবং খঞ্জনি ও বীণার বাজনা সহযোগে গান গেয়ে তোমাদের বিদায় জানাতে পারতাম?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমাকে বঞ্চনা করিয়া কেন গোপনে পলাইলে? কেন আমাকে সংবাদ দিলে না? দিলে আমি তোমাকে আহলাদ ও গান এবং তবলের ও বীণার বাদ্য পুরঃসর বিদায় করিতাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমাকে বঞ্চনা করিয়া কেন গোপনে পলাইলে? কেন আমাকে সংবাদ দিলে না? দিলে আমি তোমাকে আহ্লাদ ও গান এবং তবলের ও বীণার বাদ্য সহকারে বিদায় দিতাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেন তুমি চালাকি করে আমাকে না বলে গোপনে পালিয়ে আসলে? আমাকে বললে তো আমি আনন্দের সংগে, গান করে, খঞ্জনি ও বীণা বাজিয়ে তোমাকে বিদায় দিতাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেন তুমি চালাকি করে আমাকে না বলে গোপনে পালিয়ে আসলে? আমাকে বললে তো আমি আনন্দের সংগে, গান করে, খঞ্জনি ও বীণা বাজিয়ে তোমাকে বিদায় দিতাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি কেন আমাকে ঠকিয়ে গোপনে পালিয়ে এলে? কেন আমাকে সংবাদ দিলে না? তাহলে তো আমি আমোদ আহ্লাদ করে, গান গেয়ে তবল ও বীণা বাজিয়ে তোমাকে বিদায় দিতাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি আমাকে না জানিয়ে কেন পালালে? যদি আমায় বলতে তবে আমি একটা ভোজের আয়োজন করতাম| বাজনার সাথে নাচ গানের ব্যবস্থাও করতাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমাকে বঞ্চনা করে কেন গোপনে পালালে? কেন আমাকে খবর দিলে না? দিলে আমি তোমাকে উদযাপন ও গান এবং খঞ্জনির ও বীণার বাজনা দিয়ে বিদায় করতাম।