Genesis 31:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমাকে আমার পুত্র কন্যাদেরকে চুম্বনও করতে দিলে না; তুমি বোকার মত কাজ করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি তুমি আমাকে আমার নাতি-নাতনিদের ও মেয়েদের চুমু দিয়ে বিদায় জানাতেও দাওনি। তুমি এক মূর্খের মতো কাজ করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমার পুত্র কন্যাগণকে চুম্বন করিতেও আমাকে দিলে না; এ অজ্ঞানের কর্ম্ম করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমার পুত্র কন্যাগণকে চুম্বন করিতেও আমাকে দিলে না; এ অজ্ঞানের কর্ম করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি আমার মেয়েদের ও নাতি-নাত্নীদের চুম্বন করতেও আমাকে দিলে না; তুমি বোকার মত কাজ করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি আমার মেয়েদের ও নাতি-নাত্নীদের চুম্বন করতেও আমাকে দিলে না; তুমি বোকার মত কাজ করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি আমার কন্যা ও তাদের সন্তানদের বিদায় দেওয়ার আগে চুম্বন করতেও দিলে না, তুমি নির্বোধের মত এ কাজ করেছ? তোমার অনিষ্ট করার ক্ষমতা আমার আছে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি আমার নাতি নাতনিদের চুমু খেতে ও কন্যাদের বিদায় জানাবারও সুযোগ দিলে না| এইভাবে তুমি খুব অজ্ঞের মত কাজ করেছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমার নাতি ও মেয়েদেরকে চুমু দিতে আমাকে দিলে না; এ মূর্খের কাজ করেছ।