Genesis 31:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন পিত্রালয়ে যাবার আকাঙক্ষায় তোমার মন ব্যাকুল হওয়াতে তুমি যাত্রা করলে বটে; কিন্তু আমার দেবমূর্তিগুলোকে কেন চুরি করলে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি প্রস্থান করেছ, কারণ তুমি তোমার বাবার ঘরে ফিরে যেতে চেয়েছিলে। কিন্তু আমার দেবতাদের তুমি চুরি করলে কেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন পিত্রালয়ে যাইবার আকাঙ্ক্ষায় ম্লানবদন হওয়াতে তুমি যাত্রা করিলে বটে; কিন্তু আমার দেবতাদিগকে কেন চুরি করিলে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন পিত্রালয়ে যাইবার আকাঙ্ক্ষায় ম্লানবদন হওয়াতে তুমি যাত্রা করিলে বটে; কিন্তু আমার দেবতাদিগকে কেন চুরি করিলে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বেশ, তোমার বাবার বাড়ী যাবার জন্যই না হয় তোমার প্রাণ কাঁদছিল আর তাই তুমি বেরিয়ে পড়েছ, কিন্তু আমার পারিবারিক দেবতাগুলো চুরি করে এনেছ কেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বেশ, তোমার বাবার বাড়ী যাবার জন্যই না হয় তোমার প্রাণ কাঁদছিল আর তাই তুমি বেরিয়ে পড়েছ, কিন্তু আমার পারিবারিক দেবতাগুলো চুরি করে এনেছ কেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার পৈতৃক নিবাসে ফিরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে তুমি চলে এসেছ, কিন্তু আমার বিগ্রহগুলি তুমি চুরি করে আনলে কেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি জানি তুমি তোমার বাড়ী ফিরে যেতে চাও আর সেইজন্যই তুমি চলে এসেছ| কিন্তু কেন তুমি আমার ঘর থেকে ঠাকুরগুলোকে চুরি করলে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এখন, তুমি দূরে চলে গেছ কারণ তুমি তোমার বাবার বাড়ির জন্য অনেক প্রত্যাশিত; কিন্তু আমার দেবতাদেরকে কেন চুরি করলে?”