Genesis 31:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন রাহেলা পিতাকে বললেন, মালিক, আপনার সাক্ষাতে আমি উঠতে পারলাম না বলে বিরক্ত হবেন না, কেননা এখন আমার মাসিকের সময়। এভাবে তিনি খোঁজ করলেও সেই দেবমূর্তিগুলোকে পেলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাহেল তাঁর বাবাকে বললেন, “হে আমার প্রভু, আমি যে আপনার সামনে উঠে দাঁড়াতে পারছি না, সেজন্য আমার উপর রাগ করবেন না; আমার মাসিক চলছে।” তাই লাবন খানাতল্লাশি করেও গৃহদেবতাদের খুঁজে পাননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাহেল পিতাকে কহিলেন, কর্ত্তা, আপনার সাক্ষাতে আমি উঠিতে পারিলাম না, ইহাতে বিরক্ত হইবেন না, কেননা আমি স্ত্রীধর্ম্মিণী আছি। এইরূপে তিনি অন্বেষণ করিলেও সেই ঠাকুরগুলাকে পাইলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাহেল পিতাকে কহিলেন, কর্তা, আপনার সাক্ষাতে আমি উঠিতে পারিলাম না, ইহাতে বিরক্ত হইবেন না, কেননা আমি স্ত্রীধর্মিণী আছি। এইরূপে তিনি অন্বেষণ করিলেও সেই ঠাকুরগুলিকে পাইলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শেষে রাহেল তাঁর বাবাকে বললেন, “দেখুন, আমি উঠে দাঁড়াতে পারছি না বলে আপনি বিরক্ত হবেন না, কারণ এখন আমার মাসিকের সময়।” কাজেই লাবন খোঁজাখুঁজি করেও সেই দেবমূর্তিগুলো পেলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শেষে রাহেলা তাঁর পিতাকে বললেন, “দেখুন, আমি উঠে দাঁড়াতে পারছি না বলে আপনি বিরক্ত হবেন না, কারণ এখন আমার মাসিকের সময়।” কাজেই লাবন তালাশ করেও সেই দেবমূর্তিগুলো পেলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাহেল তাঁর পিতাকে বললেন, বাবা, আপনার সামনে উঠে দাঁড়াতে পারছি না বলে আমার উপর রাগ করবেন না, কারণ আমার এখন ঋতু কাল চলছে। লাবণ অনেক খোজাখুঁজি করেও পারিবারিক বিগ্রহগুলি পেলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাহেল তার পিতাকে বলল, “পিতা আমার উপর রাগ করবেন না| আমি আপনার সামনে উঠে দাঁড়াতে পারছি না কারণ আমার মাসিক চলছে|” তাই লাবন তাঁবুর ভিতরে দেখলেন কিন্তু তাঁর ঠাকুরগুলো খুঁজে পেলেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাহেল বাবাকে বললেন, “প্রভু, আপনার সামনে আমি উঠতে পারলাম না, এতে বিরক্ত হবেন না, কারণ আমার ঋতুচক্র চলছে।” এভাবে তিনি খোঁজ করলেও সেই ঠাকুরগুলাকে পেলেন না।