Genesis 31:36 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইয়াকুব ক্রুদ্ধ হয়ে লাবনের সঙ্গে বিবাদ করতে লাগলেন। ইয়াকুব লাবনকে বললেন, আমার অধর্ম ও গুনাহ্ কি যে, আপনি অগ্নিমূর্তি ধারণ করে আমার পিছনে তাড়া করে এসেছেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাকোব রেগে গিয়ে লাবনকে তিরস্কার করলেন। “আমি কী অপরাধ করেছি?” তিনি লাবনকে জিজ্ঞাসা করলেন। “আমি আপনার কী এমন ক্ষতি করেছি যে আপনি আমাকে তন্নতন্ন করে খুঁজে বেড়াচ্ছেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যাকোব ক্রুদ্ধ হইয়া লাবনের সহিত বিবাদ করিতে লাগিলেন। যাকোব লাবনকে কহিলেন, আমার অধর্ম্ম কি, ও আমার পাপ কি যে, তুমি প্রজ্বলিত হইয়া আমার পশ্চাৎ পশ্চাৎ দৌড়িয়া আসিয়াছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যাকোব ক্রুদ্ধ হইয়া লাবনের সহিত বিবাদ করিতে লাগিলেন। যাকোব লাবনকে কহিলেন, আমার অধর্ম কি ও আমার পাপ কি যে, আপনি প্রজ্বলিত হইয়া আমার পশ্চাৎ পশ্চাৎ দৌড়াইয়া আসিয়াছেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যাকোব রেগে গিয়ে ঝগড়ার সুরে লাবনকে বললেন, “আমার অপরাধ কোথায়, আর আমার অন্যায়ই বা কোথায় যে, আপনি এমনি করে আমার পিছনে তাড়া করে এসেছেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইয়াকুব রেগে গিয়ে ঝগড়ার সুরে লাবনকে বললেন, “আমার অপরাধ কোথায়, আর আমার অন্যায়ই বা কোথায় যে, আপনি এমনি করে আমার পিছনে তাড়া করে এসেছেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোব তখন রেগে গিয়ে লাবণকে বকাবকি করতে লাগলেন। লাবণকে তিনি বললেন, কি আমার অপরাধ? আমি কি পাপ করেছি যে আপনি উন্মাদের মত আমার পিছনে ছুটে এসেছেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যাকোব খুব রেগে গিয়ে বলল, “আমি কি দোষ করেছি? কোন আইন ভেঙ্গেছি? কি অধিকারে আপনি আমাকে তাড়া করে থামাতে এসেছেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যাকোব রেগে গিয়ে লাবনের সঙ্গে ঝগড়া করতে লাগলেন। যাকোব লাবনকে বললেন, “আমার অপরাধ কি, ও আমার পাপ কি যে, তুমি রেগে গিয়ে আমার পেছনে পেছনে দৌড়ে এসেছো?