Genesis 31:37 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আপনি আমার সকল সামগ্রী হাত্‌ড়ে আপনার বাড়ির কোন্‌ জিনিস পেলেন? আমার ও আপনার এই আত্মীয়দের সামনে তা রাখুন, এঁরা উভয় পক্ষের বিচার করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন আপনি যে আমার সব জিনিসপত্র খানাতল্লাশি করলেন, তাতে এমন কিছু কি পেয়েছেন যা আপনার গৃহস্থালিভুক্ত? আপনার ও আমার আত্মীয়স্বজনদের সামনে তা এখানে এনে রাখুন, এবং তাদেরকেই আমাদের উভয়ের মধ্যে বিচার করতে দিন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমার সকল সামগ্রী হাঁতড়াইয়া তোমার বাটীর কোন্ দ্রব্য পাইলে? আমার ও তোমার এই কুটুম্বদের সাক্ষাতে তাহা রাখ, ইহাঁরা উভয় পক্ষের বিচার করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনি আমার সকল সামগ্রী হাঁতড়াইয়া আপনার বাটীর কোন্‌ দ্রব্য পাইলেন? আমার ও আপনার এই কুটুম্বদের সাক্ষাতে তাহা রাখুন, ইঁহারা উভয় পক্ষের বিচার করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার সমস্ত জিনিসপত্র হাত্‌ড়ে দেখে আপনার সংসারের কোন্‌ জিনিসটা পেলেন? পেয়ে থাকলে তা আমার ও আপনার আত্মীয়-স্বজনদের সামনে রাখুন যাতে তাঁরা আমাদের দুই পক্ষেরই বিচার করতে পারেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার সমস্ত জিনিসপত্র হাত্‌ড়ে দেখে আপনার সংসারের কোন্‌ জিনিসটা পেলেন? পেয়ে থাকলে তা আমার ও আপনার আত্মীয়-স্বজনদের সামনে রাখুন যাতে তাঁরা আমাদের দুই পক্ষেরই বিচার করতে পারেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনি আমার সমস্ত জিনিসপত্র অনুসন্ধান করে দেখেছেন, আপনার বাড়ীর কোন জিনিসপত্র যদি তার মধ্যে পেয়ে থাকেন তাহলে সেগুলি আমার ও আপনার জ্ঞাতিবর্গের সামনে রাখুন, তাঁরাই উভয়পক্ষের বিচার করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার যা কিছু রয়েছে তার সবকিছুই আপনি খুঁজে দেখেছেন| কিন্তু আপনার কিছুই খুঁজে পান নি আর যদি পেয়ে থাকেন তবে তা দেখান| সেটা এখানেই রাখুন যাতে আমাদের লোকরা তা দেখতে পায়| আমাদের লোকেরাই বিচার করুক আমাদের মধ্যে কারা ঠিক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমার সব জিনিসপত্র হাতড়িয়ে তোমার বাড়ির কোন জিনিস পেলে? আমার ও তোমার এই আত্মীয়দের সামনে তা রাখ, এরা উভয় পক্ষের বিচার করুন।