Genesis 31:38 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই বিশ বছর আমি আপনার কাছে আছি; আপনার ভেড়ীগুলোর কি ছাগীগুলোর গর্ভপাত হয় নি এবং আমি আপনার পালের ভেড়াগুলোকে ভোজন করি নি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি আপনার কাছে এখন কুড়ি বছর ধরে আছি। না আপনার মেষ ও ছাগপালের গর্ভপাত হয়েছে, না আমি আপনার পশুপাল থেকে মদ্দা মেষগুলি ধরে ধরে খেয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই বিংশতি বৎসর আমি তোমার নিকটে আছি; তোমার মেষীদের কি ছাগীদের গর্ভপাত হয় নাই, এবং আমি তোমার পালের মেষদিগকে খাই নাই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই বিংশতি বৎসর আমি আপনার নিকটে আছি; আপনার মেষীদের কি ছাগীদের গর্ভপাত হয় নাই, এবং আমি আপনার পালের মেষদিগকে খাই নাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি এই বিশ বছর আপনার সংগে কাটিয়েছি। এর মধ্যে আপনার কোন ভেড়ী বা ছাগীর গর্ভ নষ্ট হয় নি, কিম্বা আপনার পালের কোন ভেড়াও আমি মেরে খাই নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি এই বিশ বছর আপনার সংগে কাটিয়েছি। এর মধ্যে আপনার কোন ভেড়ী বা ছাগীর গর্ভ নষ্ট হয় নি, কিংবা আপনার পালের কোন ভেড়াও আমি মেরে খাই নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি বিশ বছর আপনার কাছে আছি, কিন্তু এর মধ্যে আপনার কোন ছাগী বা মেষীর গর্ভপাত হয় নি এবং আমি আপনার পালের কোন মেষ খাইনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি 20 বছর আপনার জন্য কাজ করেছি| এই সময় আপনার কোন মেষশাবক বা ছাগশিশু জন্মাবার সময় মারা যায় নি| আর আমি আপনার পালের কোন মেষ মেরে খাই নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কুড়ি বছর আমি তোমার কাছে আছি; তোমার ভেড়ীদের কি ছাগীদের গর্ভপাত হয়নি এবং আমি তোমার পালের ভেড়াদের খাইনি;