Genesis 31:39 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বন্য পশুদের দ্বারা ছিন্নভিন্ন কোন ভেড়া আপনার কাছে আনতাম না; সেই ক্ষতি নিজেই স্বীকার করতাম; দিনে কিম্বা রাতে যা চুরি হত, আপনি আমার কাছ থেকে তার ক্ষতিপূরণ নিতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বন্যজন্তুরা যেসব পশুকে বিদীর্ণ করেছিল আমি সেগুলি আপনার কাছে নিয়ে আসিনি; সেই ক্ষতি আমি নিজেই বহন করেছি। আর দিনে বা রাতে যখনই কিছু চুরি গিয়েছিল, আপনি আমার কাছ থেকে তার দাম দাবি করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিদীর্ণ মেষ তোমার নিকটে আনিতাম না; সে ক্ষতি আপনি স্বীকার করিতাম; দিনে কিম্বা রাত্রিতে যাহা চুরি হইত, তাহার পরিবর্ত্ত তুমি আমা হইতে লইতে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিদীর্ণ মেষ আপনার নিকটে আনিতাম না; সেই ক্ষতি আপনি স্বীকার করিতাম; দিনে কিম্বা রাত্রিতে যাহা চুরি হইত, তাহার পরিবর্তে আপনি আমা হইতে লইতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন কি, বুনো জন্তুর মেরে ফেলা কোন পশুও আমি আপনার কাছে নিয়ে যাই নি। সেই ক্ষতি আমি নিজেই বহন করেছি। কোন পশু চুরি হয়ে গেলে- তা দিনে হোক বা রাতে হোক- আপনি আমার কাছ থেকে তার ক্ষতিপূরণ নিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন কি, বুনো জন্তুর মেরে ফেলা কোন পশুও আমি আপনার কাছে নিয়ে যাই নি। সেই ক্ষতি আমি নিজেই বহন করেছি। কোন পশু চুরি হয়ে গেলে- তা দিনে হোক বা রাতে হোক- আপনি আমার কাছ থেকে তার ক্ষতিপূরণ নিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বনের পশুদের দ্বারা ছিন্নভিন্ন করা কোন মেষ আমি আপনার কাছে নিয়ে যাই নি, সে ক্ষতি আমি নিজেই স্বীকার করেছি। দিনে বা রাতে যা কিছু চুরি হয়ে যেত তার বদলে আপনি আমার কাছ থেকে ক্ষতিপূরণ নিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোন সময় বন্য পশুর দ্বারা কোন মেষ মারা গেলে আমি সবসময় নিজে আপনার কাছে এসে বলি নি যে আমার দোষে এটা হয় নি| কিন্তু দিন রাত আমি ক্ষতি স্বীকার করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পশুতে ছিন্নভিন্ন করা ভেড়া তোমার কাছে আনতাম না; সে ক্ষতি নিজে স্বীকার করতাম; দিনের কিম্বা রাতে যা চুরি হত, তার পরিবর্তে তুমি আমার কাছ থেকে নিতে