Genesis 31:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব ইয়াকুব লোক পাঠিয়ে মাঠে পশুদের কাছে রাহেলা ও লেয়াকে ডাকিয়ে বললেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব যাকোব রাহেল ও লেয়াকে খবর পাঠিয়ে সেই মাঠে ডেকে পাঠালেন, যেখানে তাঁর পশুপাল রাখা ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব যাকোব লোক পাঠাইয়া মাঠে পশুদের নিকটে রাহেল ও লেয়াকে ডাকাইয়া কহিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব যাকোব লোক পাঠাইয়া মাঠে পশুদের নিকটে রাহেল ও লেয়াকে ডাকাইয়া কহিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যাকোব লোক পাঠিয়ে মাঠে যেখানে তাঁর পশুপাল ছিল সেখানে রাহেল ও লেয়াকে ডেকে আনালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইয়াকুব লোক পাঠিয়ে মাঠে যেখানে তাঁর পশুপাল ছিল সেখানে রাহেলা ও লেয়াকে ডেকে আনালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোব তখন লোক পাঠিয়ে প্রান্তরে যেখানে তাঁর পশুপাল ছিল সেখানে রাহেল ও লেয়াকে ডেকে আনলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই যাকোব রাহেল ও লেয়াকে সেই মাঠে দেখা করতে বলল| যেখানে সে তার মেষপাল ও ছাগপাল রেখেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই যাকোব লোক পাঠিয়ে মাঠে পশুদের কাছে রাহেল ও লেয়াকে ডেকে বললেন,