Genesis 31:40 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার এরকম দশা হত, আমি দিনের গরমে পুড়েছি ও রাতের শীতে কেঁপেছি; ঘুম আমার চোখ থেকে দূরে পালিয়ে যেত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই ছিল আমার অবস্থা: দিনের বেলায় উত্তাপ ও রাতের বেলায় শৈত্য আমাকে গ্রাস করেছিল, এবং আমার চোখ থেকে নিদ্রা পালিয়ে গিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার এরূপ দশা হইত, আমি দিবাতে উত্তাপের ও রাত্রিতে শীতের গ্রাসে পতিত হইতাম; নিদ্রা আমার চক্ষু হইতে দূরে পলায়ন করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার এইরূপ দশা হইত, আমি দিবাতে উত্তাপের ও রাত্রিতে শীতের গ্রাসে পতিত হইতাম; নিদ্রা আমার চক্ষু হইতে দূরে পলায়ন করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি দিনে পুড়েছি গরমে আর রাতে কেঁপেছি ঠাণ্ডায়, আমার চোখে ঘুম ছিল না। এ-ই ছিল আমার অবস্থা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি দিনে পুড়েছি গরমে আর রাতে কেঁপেছি ঠাণ্ডায়, আমার চোখে ঘুম ছিল না। এ-ই ছিল আমার অবস্থা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দিনে গরম ও রাতে ঠাণ্ডা সহ্য করেছি আমি, আমার কাছ থেকে ঘুম পালিয়ে গিয়েছিল, এই ছিল আমার অবস্থা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দিনের বেলা সূর্য্য যেন আমার শক্তি নিঙড়ে নিত এবং রাতে শীতে ঘুম আমার চোখ থেকে উধাও হয়ে যেত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার এরকম দশা হত, আমি দিনের র তাপ ও রাতে শীত ভোগ করতাম, ঘুম আমার চোখ থেকে দূরে পালিয়ে যেত।