Genesis 31:41 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই বিশ বছর আমি আপনার বাড়িতে রয়েছি; আপনার দুই কন্যার জন্য চৌদ্দ বছর ও আপনার পশুপালের জন্য ছয় বছর গোলামের কাজ করেছি; এর মধ্যে আপনি দশ বার আমার বেতন পরিবর্তন করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এভাবেই আমি কুড়িটি বছর আপনার ঘর-পরিবারে কাটিয়ে দিয়েছি। আপনার দুই মেয়ের জন্য চোদ্দো বছর এবং আপনার পশুপালের জন্য ছয় বছর আমি আপনার কাছে কাজ করেছি, আর দশবার আপনি আমার পারিশ্রমিকের পরিবর্তন করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই বিংশতি বৎসর আমি তোমার বাটীতে রহিয়াছি; তোমার দুই কন্যার জন্য চৌদ্দ বৎসর, ও তোমার পশুপালের জন্য ছয় বৎসর দাস্যবৃত্তি করিয়াছি; ইহার মধ্যে তুমি দশ বার আমার বেতন অন্যথা করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই বিংশতি বৎসর আমি আপনার বাটীতে রহিয়াছি; আপনার দুই কন্যার জন্য চৌদ্দ বৎসর, ও আপনার পশুপালের জন্য ছয় বৎসর দাস্যবৃত্তি করিয়াছি; ইহার মধ্যে আপনি দশ বার আমার বেতন অন্যথা করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে বিশ বছর আমি আপনার বাড়ীতে ছিলাম তার চৌদ্দ বছর আমি আপনার কাজ করেছি আপনার দুই মেয়ের জন্য, আর ছয় বছর কেটেছে আপনার পশুপালের পিছনে। এর মধ্যে আপনি দশ-দশবার আমার বেতন বদল করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে বিশ বছর আমি আপনার বাড়ীতে ছিলাম তার চৌদ্দ বছর আমি আপনার কাজ করেছি আপনার দুই মেয়ের জন্য, আর ছয় বছর কেটেছে আপনার পশুপালের পিছনে। এর মধ্যে আপনি দশ-দশবার আমার বেতন বদল করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিশ বছর আমি আপনার পরিবারে থেকেছি। আপনার দুই কন্যার জন্য চৌদ্দ বছর আর পশুপালের জন্য ছয় বছর আপনার দাসত্ব করেছি, আর এর মধ্যে আপনি দশ বার আমার বেতন পরিবর্তন করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি 20 বছর ধরে আপনার কাছে দাসের মত কাজ করেছি| প্রথম 14 বছর আমি আপনার দুই কন্যা লাভ করার জন্য খেটেছি| শেষ 6 বছর আমি আপনার পশু লাভ করার জন্য খেটেছি| এবং এই সময় আপনি দশ বার আমার বেতন বদলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কুড়ি বছর আমি তোমার বাড়িতে আছি; তোমার দুই মেয়ের জন্য চোদ্দ বছর, আর তোমার পশুদের জন্য ছয় বছর দাসবৃত্তি করেছি; এর মধ্যে তুমি দশ বার আমার বেতন অন্যথা করেছ।