Genesis 31:42 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার পৈতৃক আল্লাহ্, ইব্রাহিমের আল্লাহ্ ও ইস্হাকের উপাস্য যদি আমার পক্ষ না হতেন, তবে অবশ্য এখন আপনি আমাকে খালি হাতে বিদায় করতেন। আল্লাহ্ আমার দুঃখ ও হাতের পরিশ্রম দেখেছেন, এজন্য গত রাতে আপনাকে ধম্কে দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার পৈত্রিক ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর এবং ইস্হাকের সেই আশঙ্কা যদি আমার সাথে না থাকতেন, তবে আপনি নিঃসন্দেহে আমাকে শূন্য হাতেই পাঠিয়ে দিতেন। কিন্তু ঈশ্বর আমার কষ্ট ও আমার হাতের পরিশ্রম দেখেছেন, আর তাই গতকাল রাতে তিনি আপনাকে ভর্ৎসনা করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার পৈতৃক ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর ও ইস্হাকের ভয়স্থান যদি আমার পক্ষ না হইতেন, তবে অবশ্য এখন তুমি আমাকে রিক্তহস্তে বিদায় করিতে। ঈশ্বর আমার দুঃখ ও হস্তের পরিশ্রম দেখিয়াছেন, এই জন্য গত রাত্রিতে তোমাকে ধম্কাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার পৈতৃক ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর ও ইস্হাকের ভয়স্থান যদি আমার পক্ষ না হইতেন, তবে অবশ্য এখন আপনি আমাকে রিক্তহস্তে বিদায় করিতেন। ঈশ্বর আমার দুঃখ ও হস্তের পরিশ্রম দেখিয়াছেন, এই জন্য গত রাত্রিতে আপনাকে ধম্কাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার বাবার ঈশ্বর, যিনি অব্রাহামের ঈশ্বর এবং ইস্হাকের ভক্তির পাত্র, তিনি যদি আমার সংগে না থাকতেন তবে নিশ্চয়ই আপনি এখন আমাকে খালি হাতেই বিদায় করতেন। ঈশ্বর আমার কষ্ট ও কঠিন পরিশ্রম দেখেছেন। সেইজন্যই তিনি গত রাতে এর সুবিচার করেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার বাবার আল্লাহ্, যিনি ইব্রাহিমের আল্লাহ্ এবং ইসহাকের ভয়ের পাত্র, তিনি যদি আমার সংগে না থাকতেন তবে নিশ্চয়ই আপনি এখন আমাকে খালি হাতেই বিদায় করতেন। আল্লাহ্ আমার কষ্ট ও কঠিন পরিশ্রম দেখেছেন। সেইজন্যই তিনি গত রাতে এর সুবিচার করেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার পিতার আরাধ্য ঈশ্বর, অব্রাহামের আরাধ্য ঈশ্বর, যিনি ইস্হাকের ত্রাসস্বরূপ, তিনি যদি আমার পক্ষে না থাকতেন, তা হলে আপনি আমাকে শূন্য হাতেই বিদায় দিতেন। কিন্তু ঈশ্বর আমার দুঃখকষ্ট ও পরিশ্রম দেখেছেন, তাই তিনি গতরাত্রে আপনাকে তিরস্কার করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমার পূর্বপুরুষের ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর এবং ইসহাকের ভয়। আমার সঙ্গে ছিলেন| ঈশ্বর আমার সঙ্গে না থাকলে আপনি আমাকে খালি হাতে বিদায় দিতেন| কিন্তু ঈশ্বর আমার কষ্ট সকল ও আমার পরিশ্রম দেখলেন| এই জন্যই গত রাতে ঈশ্বর প্রমাণ করেছেন যে আমি ঠিক|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার বাবার ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর ও ইস্হাকের ভয়স্থান যদি আমার পক্ষ না হতেন, তবে অবশ্য এখন তুমি আমাকে খালি হাতে বিদায় করতে। ঈশ্বর আমার দুঃখ ও হাতের পরিশ্রম দেখেছেন, এ জন্য গত রাত্রে তোমাকে ধমকালেন।”