Genesis 31:43 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন লাবন জবাবে ইয়াকুবকে বললেন, এই কন্যারা আমারই কন্যা, এই বালকেরা আমারই বালক এবং এই পশুপাল আমারই পশুপাল; যা যা দেখছ, এই সকলই আমার। এখন আমার এই কন্যাদেরকে ও এদের প্রসূত বালকদেরকে নিয়ে আমি কি করবো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লাবন যাকোবকে উত্তর দিলেন, “এই মহিলারা আমার মেয়ে, এই সন্তানেরা আমার সন্তানসন্ততি ও এই পশুপাল আমারই পশুপাল। তুমি যা কিছু দেখছ এসবই আমার। তবুও আজ আমি আমার এই মেয়েদের বিষয়ে বা তারা যেসব সন্তানের জন্ম দিয়েছে, তাদের বিষয়ে কী-ই বা করতে পারি?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন লাবন উত্তর করিয়া যাকোবকে কহিলেন, এই কন্যাগণ আমারই কন্যা, এই বালকেরা আমারই বালক, এবং এই পশুপাল আমারই পশুপাল; যাহা যাহা দেখিতেছ, এ সকলই আমার। এখন আমার এই কন্যাদিগকে ও ইহাদের প্রসূত এই বালকদিগকে আমি কি করিব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন লাবন উত্তরে যাকোবকে কহিলেন, এই কন্যাগণ আমারই কন্যা, এই বালকেরা আমারই বালক, এবং এই পশুপাল আমারই পশুপাল; যাহা যাহা দেখিতেছ, এই সকলই আমার। এখন আমার এই কন্যাদিগকে ও ইহাদের প্রসূত এই বালকদিগকে আমি কি করিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথার উত্তরে লাবন যাকোবকে বললেন, “এই মেয়েরা আমারই মেয়ে, এই ছেলেমেয়েরা আমারই নাতি-নাত্‌নী, আর এই সব পশুর পালও আমার। তুমি এখানে যা কিছু দেখছ তা সবই আমার; তবু আজকে আমার এই মেয়েদের বা তাদের ছেলেমেয়েদের ব্যাপারে আমার করবার কিছু নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথার জবাবে লাবন ইয়াকুবকে বললেন, “এই মেয়েরা আমারই মেয়ে, এই ছেলেমেয়েরা আমারই নাতি-নাত্‌নী, আর এই সব পশুর পালও আমার। তুমি এখানে যা কিছু দেখছ তা সবই আমার; তবু আজকে আমার এই মেয়েদের বা তাদের ছেলেমেয়েদের ব্যাপারে আমার করবার কিছু নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লাবণ তখন যাকোবকে বললেন, এরা আমারই কন্যা, এদের সন্তানেরা আমারই সন্ততি। আর এই পশুপালও আমার। যা কিছু দেখছো সবই আমার, কিন্তু এখন আমি আমার কন্যাদের ও তাদের সন্তানদের নিয়ে কি করব? বরং এস, তুমি ও আমি উভয়ে মিলে একটা চুক্তি করি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লাবন যাকোবকে বললেন, “এই মহিলারা আমারই কন্যা| এই সন্তানরা ও এই পশুরাও আমারই| যা কিছু দেখছ এ সবই তো আমারই, কিন্তু আমার কন্যাদের ও নাতি নাতনিদের আমার কাছে রাখার জন্য কিছুই করতে পারি না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন লাবন উত্তর করে যাকোবকে বললেন, “এই মেয়েরা আমারই মেয়ে, এই ছেলেরা আমারই ছেলে এবং এই পশুরা আমারই পশু; যা যা দেখছ, এ সবই আমার। এখন আমার এই মেয়েদেরকে ও এদের প্রস্তুত এই ছেলেদের কে আমি কি করব?