Genesis 31:45 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইয়াকুব একটি পাথর নিয়ে স্তম্ভরূপে স্থাপন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব যাকোব একটি পাথর নিয়ে সেটি এক স্তম্ভরূপে স্থাপন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যাকোব এক প্রস্তর লইয়া স্তম্ভরূপে স্থাপন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যাকোব এক প্রস্তর লইয়া স্তম্ভরূপে স্থাপন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যাকোব একটা পাথর নিয়ে থামের মত করে দাঁড় করালেন আর তাঁর আত্মীয়দের বললেন, “আপনারা কিছু পাথর এনে জড়ো করুন।” তখন তারা পাথর এনে জড়ো করে একটা ঢিবি করল আর সকলেই তার পাশে খাওয়া-দাওয়া করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইয়াকুব একটা পাথর নিয়ে থামের মত করে দাঁড় করালেন আর তাঁর আত্মীয়দের বললেন, “আপনারা কিছু পাথর এনে জড়ো করুন।” তখন তারা পাথর এনে জড়ো করে একটা ঢিবি করল আর সকলেই তার পাশে খাওয়া-দাওয়া করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাঁর জ্ঞাতিদের বললেন, আপনারাও পাথর নিয়ে আসুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চুক্তির প্রমাণ হিসাবে যাকোব একটা বড় পাথর খুঁজে এনে সেটা স্থাপন করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যাকোব এক পাথর নিয়ে স্তম্ভরূপে স্থাপন করলেন।