Genesis 31:48 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন লাবন বললেন, এই স্তূপ আজ তোমার ও আমার সাক্ষী হয়ে থাকলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লাবন বললেন, “এই স্তূপ আজ তোমার ও আমার মধ্যে এক সাক্ষী হয়ে রইল।” এজন্য সেটির নাম রাখা হল গল্-এদ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন লাবন কহিলেন, এই রাশি অদ্য তোমার ও আমার সাক্ষী থাকিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন লাবন কহিলেন, এই রাশি অদ্য তোমার ও আমার সাক্ষী থাকিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লাবন বললেন, “এই ঢিবিটাই আজ তোমার ও আমার মধ্যে সাক্ষী হয়ে রইল।” এইজন্য এই ঢিবিটার নাম দেওয়া হয়েছিল গল্‌-এদ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লাবন বললেন, “এই ঢিবিটাই আজ তোমার ও আমার মধ্যে সাক্ষী হয়ে রইল।” এইজন্য এই ঢিবিটার নাম দেওয়া হয়েছিল গল্‌-এদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লাবণ বললেন, এই স্তূপ হল তোমার ও আমার সাক্ষী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন লাবন বললেন, “পাথরের এই রাশি আমাদের চুক্তি স্মরণ করতে সাহায্য করবে|” এই কারণে যাকোব সেই স্থানের নাম গল্-এদ রাখল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন লাবন বললেন, “এই রাশি আজ তোমার ও আমার সাক্ষী থাকল। এই জন্য তার নাম গিলিয়দ”